Weather News: বড়দিনের শীত নিয়ে আশাভঙ্গের সম্ভাবনা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather News: বড়দিনের শীত নিয়ে আশাভঙ্গের সম্ভাবনা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গে এবারের বড়দিনে শীত নিয়ে আশাভঙ্গ হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই। এই মুহূর্তেও যে তাপমাত্রা রয়েছে, তার থেকে বড়দিনের সময় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা থাকলেও, তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাধারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী দিন পাঁচের উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী দুদিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে কোনও কোনও জায়গায় ভোরের দিকে কুয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১১.২
বহরমপুর ১৩
বাঁকুড়া ১২.৬
বর্ধমান ১৩.৬
কোচবিহার ১৩
দার্জিলিং ৬.৬
কালিম্পং ১১.৩
দিঘা ১৩.৫
কলকাতা ১৫.১
দমদম ১৪.৭
কৃষ্ণনগর ১২.৬
মালদহ ১৬.৪
মেদিনীপুর ১৪.১
শিলিগুড়ি ১৪.৩
শ্রীনিকেতন ১৩.১
সুন্দরবন ১৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.২)
বহরমপুর (২৫.৪)
বাঁকুড়া (২৬.৮)
বর্ধমান (২৭)
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১৩)
কালিম্পং (১৮.৫)
দিঘা (২৭.৭)
কলকাতা (২৬.৫)
দমদম (২৬.৫)
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৫.৬)
মেদিনীপুর (২৬.৪)
শিলিগুড়ি (২৯.২)
শ্রীনিকেতন (২৫.৫)
সুন্দরবন (২৬)












Click it and Unblock the Notifications