Weather News: শৈত্যপ্রবাহের সঙ্গে শীতলতম দিন! বাংলার জেলাগুলিতে বড়দিন-সহ সপ্তাহ শুরুর আবহাওয়ার পূর্বাভাস
সকালে কোনও কোনও জায়গায় সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা শুক্রবারের মতোই। তবে আগামী ৪ দিন তার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
সকালে কোনও কোনও জায়গায় সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা শুক্রবারের মতোই। তবে আগামী ৪ দিন তার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর সোমবার সকালের শুধুমাত্র দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এদিন থেকে পরপর চার দিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর সোমবা সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার যা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

শৈত্যপ্রবাহের সঙ্গে শীতলতম দিনের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় থেকে শীতল ও উত্তর-পশ্চিম হাওয়ার কারণে উত্তর-পশ্চিম ভারতের সমতল অংশে বিশেষ করে পঞ্জাব ও হরিয়ানার কোনও কোনও জায়গায় ২৫-২৭ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে। সৌরাষ্ট্র ও কচ্ছে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৪-২৫ ডিসেম্বর। পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় শীতলতম দিনের পরিস্থিতিও তৈরি হতে পারে আগামী দুদিন।
অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ উপকূল তামিলনাড়ু, কেরল ও লাক্ষাদ্বীপে যথাক্রমে ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৩
বহরমপুর ১২
বাঁকুড়া ১৩
বর্ধমান ১৩.৬
কোচবিহার ১৩.৬
দার্জিলিং ৬.৫
কালিম্পং ১১
দিঘা ১৩.৮
কলকাতা ১৪.৮
দমদম ১৩.৯
কৃষ্ণনগর ১৩.৪
মালদহ ১৩.৪
মেদিনীপুর ১৪.৬
শিলিগুড়ি ১২.৮
শ্রীনিকেতন ১১.৫
সুন্দরবন ১৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৭.৬)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২৯)
বর্ধমান (২৬.৬)
কোচবিহার (২৪.৪)
দার্জিলিং (১৩.৬)
কালিম্পং (১৪.৫)
দিঘা (২৮.৬)
কলকাতা (২৭.২)
দমদম (২৬.৭)
কৃষ্ণনগর (২৬.৪)
মালদহ (২৪.৩)
মেদিনীপুর (২৮.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (২৬.১)
সুন্দরবন (২৬.৫)












Click it and Unblock the Notifications