Weather News: উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে অনেকটা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

Weather News: উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে অনেকটা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

মঙ্গলবারের তুলনায় বুধবার অনেক জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা কিছুটা গ্রাস পেয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ৫ টি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় তাপমাত্রা হ্রাস পেতে পারে ৫ ডিগ্রির মতো। তবে বর্ষশেষের আগেই ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে। উত্তর দিনাজপুরের আবহাওয়া শুকনো থাকলেও, দক্ষিণ দিনাজপুর এবং মালদ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া বাকি সবকটি জেলায় শুকনো আবহাওয়া থাকলেও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে কোনও কোনও জায়গায়। আগামী দুদিনে উত্তরবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের তিন দিনে ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকলেও সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি রকমের কুয়াশা দেখা দিতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে কুয়াশার প্রকোপ কমবে এবং আবহাওয়াও শুকনো থাকবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে পরের দুদিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশা পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩.৫ (১৫.৯ )
বহরমপুর ১৪ (১৫.৪)
বাঁকুড়া ১৫.২ (১৭.৫)
বর্ধমান ১৫.৪ ( ১৭)
কোচবিহার ১০.১ (১৩.১)
দার্জিলিং ৩.৬ (৪)
কালিম্পং ৮.৮ ( ৯.৩)
দিঘা ২০.৭ (২১.২)
কলকাতা ২০.৬ (২০.৭)
দমদম ১৯.৮ (২০)
কৃষ্ণনগর ১৪.৪ ( ১৫)
মালদহ ১৪.৮ (১৬.৬)
মেদিনীপুর ১৮.১ ( ১৭)
শিলিগুড়ি ১২.৪ (১৩)
শ্রীনিকেতন ১২.৯ ( ১৬.২ )
সুন্দরবন ২২ (২২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৫)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৮.৬)
বর্ধমান (২৬.৮)
কোচবিহার (২৪.৫)
দার্জিলিং (১২.৮)
কালিম্পং (১৪)
দিঘা (২৯.২)
কলকাতা (২৮.৯)
দমদম (৩০)
কৃষ্ণনগর (২৭.৬)
মালদহ (২৩.৮)
মেদিনীপুর (৩০.৪)
শিলিগুড়ি (২৭.২)
শ্রীনিকেতন (২৬.৩)
সুন্দরবন (২৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+