ফের তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
ফের তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
কলকাতা-সহ জেলাগুলির ন্যূনতম তাপমাত্রা এদিন কিছুটা বাড়লেও, তা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কিছু হ্রাস পেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০ নভেম্বর অর্থাৎ রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে। আগামী ৫ দিন রাতের তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ২০ নভেম্বর অর্থাৎ রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে শীত তুলনামূলক বেশি থাকবে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আপাতত পরিষ্কার থাকবে। তবে ভোরে দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবারের থেকে এই তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল ১৬ (১৪.৪)
বহরমপুর ১৬ (১৬)
বাঁকুড়া ১৬ ( ১৫.৩)
বর্ধমান ১৬ (১৫)
কোচবিহার ১৫.১ (১৫.১)
দার্জিলিং ৭.৬ (৭.২)
কালিম্পং ১২ ( ১২.৮)
দিঘা ১৬.৮ (১৭)
কলকাতা ১৮.১ (১৭.৯)
দমদম ১৯.১ (১৭.৫)
কৃষ্ণনগর ১৬.৮ ( ১৬.৪)
মালদহ ১৮.৬ (১৯)
মেদিনীপুর ১৭.৫ (১৬.৭)
শিলিগুড়ি ১৬.৭ (১৬.৬)
শ্রীনিকেতন ১৫.৫ (১৪.২)
সুন্দরবন ১৯ (১৯.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল (৩০)
বহরমপুর (৩০)
বাঁকুড়া (৩০.৭)
বর্ধমান (২৮)
কোচবিহার (৩০)
দার্জিলিং (১৫.২)
কালিম্পং (২১)
দিঘা (৩০.৭)
কলকাতা (৩০)
দমদম (৩০)
কৃষ্ণনগর (২৯.৮)
মালদহ (২৮.৪)
মেদিনীপুর (৩০.৬)
শিলিগুড়ি (৩০.৮)
শ্রীনিকেতন (২৮.৯)
সুন্দরবন (২৯)












Click it and Unblock the Notifications