Weather News: দু'দিন পরেই তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

কলকাতা-সহ আশপাশের এলাকায় সোমবারের তুলনায় সামান্য নেমেছে তাপমাত্রা। তবে সকালে রোদের দেখা নেই। তবে ঠান্ডা হাওয়া রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা বৃদ্ধির সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে দিন-দুয়েকের মধ্যে তাপমাত্রায় বড

কলকাতা-সহ আশপাশের এলাকায় সোমবারের তুলনায় সামান্য নেমেছে তাপমাত্রা। তবে সকালে রোদের দেখা নেই। তবে ঠান্ডা হাওয়া রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা বৃদ্ধির সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে দিন-দুয়েকের মধ্যে তাপমাত্রায় বড় পরিবর্তন হতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৪ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি এবং কুয়াশা থাকতে পারে। এছাড়া কালিম্পং. জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এরপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিনের মতো আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৪)
বহরমপুর ( ১০)
বাঁকুড়া (১৪.৯)
বর্ধমান (১১.৪)
কোচবিহার (৯.৫)
দার্জিলিং (৩.৪)
কালিম্পং (৯)
দিঘা (১৭.৬)
কলকাতা (১৬.৩)
দমদম (১৫.৬)
কৃষ্ণনগর (১২.৮)
মালদহ (১৩.৪)
মেদিনীপুর (১৭)
শিলিগুড়ি (১২.১)
শ্রীনিকেতন (১২.৮)
সুন্দরবন (১৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪.৩)
বহরমপুর (২২)
বাঁকুড়া (২৩.৮)
বর্ধমান
কোচবিহার (২৪.৭)
দার্জিলিং (১০.৪)
কালিম্পং (১৩.৫)
দিঘা (২৬)
কলকাতা (২৪.৭)
দমদম (২৪.৮)
কৃষ্ণনগর (২৫.৬)
মালদহ (২০)
মেদিনীপুর (২৪.২)
শিলিগুড়ি (২৭.২)
শ্রীনিকেতন (২৩.৮)
সুন্দরবন (২৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+