Weather News: সপ্তাহ জুড়ে থাকবে আবহাওয়ায় নানা পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে রাজ্যে ফের শীতের আমেজ। তবে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই রয়েছে। এই পরিস্থিতিতে ঠান্ডা কবে বিদায় নেবে, সেই প্রশ্ন ঘুরছে রাজ্যবাসীর মনে।

সকাল থেকে রয়েছে উত্তরে হাওয়ার দাপট। কলকাতা ও আপপাশের এলাকায় শনিবারের থেকে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রির মতো। আবহাওয়া দফতরের পূর্বাভাস তাপমাত্রা আরও নামতে পারে। এরই মধ্যে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আগামী চার দিন জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপরের দুদিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তারপরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিীন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। কলকাতার তাপমাত্রা এই সপ্তাহে ১৫ ডিগ্রিতে ফিরলেও তা বেশি দিন স্থায়ী হবে না। অর্থাৎ সোয়েটার কম্বলের শীত আর নয়।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১০.৫ (১৬.৩)
বহরমপুর ১৫.২ (১৬.২)
বাঁকুড়া ( ১৭.৪ )
বর্ধমান
কোচবিহার ১৪.১ ( ১২.৩)
দার্জিলিং (৬)
কালিম্পং ৮.৮ (৮.৫)
দিঘা ১৬.৬ (১৮.৩)
কলকাতা ১৭.২ (১৯.২)
দমদম ১৬.৪ (১৭.৬)
কৃষ্ণনগর ১৪.৮ (১৪.২)
মালদহ ১৩.৭ (১৭.১)
মেদিনীপুর ১৫.৮ (১৮.৬)
শিলিগুড়ি (১৩.৬)
শ্রীনিকেতন ১১ ( ১৫.৬)
সুন্দরবন (১৭.৫ )

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৮.১)
বহরমপুর (২৭.৬)
বাঁকুড়া (২৮.৭)
বর্ধমান
কোচবিহার (২৪.৮)
দার্জিলিং (১৩.১)
কালিম্পং (১৯.৫)
দিঘা (২৮.৮)
কলকাতা (২৭.৫)
দমদম (২৭.৬)
কৃষ্ণনগর
মালদহ (২৪.৭)
মেদিনীপুর (২৭.৫)
শিলিগুড়ি (২৬.৬)
শ্রীনিকেতন (২৭.২)
সুন্দরবন (২৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+