Weather Update: ভরা শীতে ফের বর্ষার আগমন! বাংলায় তিনদিনের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

Weather Update: ভরা শীতে ফের বর্ষার আগমন! বাংলায় তিনদিনের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

দিন কয়েক হাল্কা বৃষ্টি (Rain) ভুগিয়েছে সাধারণ মানুষকে। ভুগেছেন চাষীরা। ফের ভরা শীতে (Winter) বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের আগমনের কারণেই আবহাওয়ার পরিবর্তন।

আবহাওয়া দফতরের বার্তা

আবহাওয়া দফতরের বার্তা

এদিন দুপুরে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে পূর্ব ভারতের ওপরে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প চলে আসবে ২২-২৪ জানুয়ারির মধ্যে। যার জেরে সেই সময়ের মধ্যে রাজ্যের জেলাগুলিতে ২২-২৪ জানুয়ারির মধ্যে বৃষ্টিপাত হবে। তবে ২০-২১ জানুয়ারির মধ্যে বিভিন্ন জেলায় হাল্কা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস

বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ২২-২৪ জানুয়ারির মধ্যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা

উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ২২-২৩ জানুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি তৈরি হতে পারে ২৩-২৪ জানুয়ারি।

কোথায় কোথায় প্রভাব

কোথায় কোথায় প্রভাব

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, এই বৃষ্টিতে মাঠে থাকা ফসল ও সবজির ক্ষতি হতে পারে। পাশাপাশি বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যেতে পারে। দার্জিলিং এবং কালিম্পং-এর মতো পাহাড়ি জায়গায় ধস নামেত পারে। এছাড়াও পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টির পাশাপাশি বৃষ্টির বেগও বেশি হতে পারে।

ব্যবস্থার সুপারিশ

ব্যবস্থার সুপারিশ

মাঠে থাকা যেসব ফসল কাটার সময় হয়ে গিয়েছে, সেগুলি কেটে নিতে হবে। এছাড়াও মাঠ কিংবা ফসলের ক্ষেত থেকে অতিরিক্ত জল দ্রুত বের করার ব্যবস্থা থাকতে হবে। এই সময় সার কিংবা কীটনাশক ব্যবহার না করাই ভাল। তাতে তা ধুয়ে যেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১০.৫ ( ১০.৮)
বালুরঘাট ১১.২ (১১.২)
বাঁকুড়া ১০.৩ (১০.২)
ব্যারাকপুর ১২.৪ ( ১২)
বহরমপুর ১২.২ (১২)
বর্ধমান ১৫ (১২.৮)
ক্যানিং ১৩ (১২.৬)
কোচবিহার ৯.১ (৮.৬)
দার্জিলিং ৪.৫ (৫ )
দিঘা ১১.৫ (১০.৮)
কলকাতা ১৩.৩ (১২.৯)
মালদহ ১০.৯ (১০.৪)
পানাগড় ৯.৭ (১১)
পুরুলিয়া ৮.১ (৮.৫)
শিলিগুড়ি ৯.৬ (৯.৭)
শ্রীনিকেতন ৯ (৯.৮)

বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা

বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা

এদিন মঙ্গলবারের তুলনায় অনেক জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা বৃষ্টি পয়েছে। মঙ্গলবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এদিন বেড়ে হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলিতে এদিন তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+