Weather News: তাপমাত্রা পেরোতে পারে ৩৭ ডিগ্রি, রবিবার আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার পূর্বাভাস
শনিবার সকালে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ঢুকছে। যার জেরে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তার আগে সমতল এলাকার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ মার্চ রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ মার্চ সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আর নিচের তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমতল এলাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ মার্চ রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৭ মার্চ সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ রবিবার বিকেলের দিক থেকে ফের একবার ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা
মার্চের শেষের দিক। স্বাভাবিক কারণের তাপমাত্রা বৃদ্ধি। শুক্রবার রাজ্যের কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি পার করেছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, বর্ধমানের মতো জায়গা। এদিন তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল (১৮.৭)
বহরমপুর (১৮.৮)
বাঁকুড়া (২১)
বর্ধমান (২০.২)
কোচবিহার (১৮.৪)
দার্জিলিং (৮)
কালিম্পং (১২.৩)
দিঘা (২৩.৮)
কলকাতা (২৩.৬)
দমদম (২২.৪)
কৃষ্ণনগর (১৯.৬)
মালদহ (২০.৯)
মেদিনীপুর (২২.৮)
শিলিগুড়ি (২০.৩)
শ্রীনিকেতন (১৮.৯)
সুন্দরবন (২৫.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪)
বহরমপুর (৩১)
বাঁকুড়া (৩৬)
বর্ধমান (৩৬)
কোচবিহার (২৫.৯)
দার্জিলিং (১৪.৮)
কালিম্পং (১৯)
দিঘা (৩২.৯)
কলকাতা (৩৩.২)
দমদম (৩৪.২)
কৃষ্ণনগর (৩৪)
মালদহ (৩৩.৩)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩০.২)
শ্রীনিকেতন (৩৪)
সুন্দরবন (৩১)












Click it and Unblock the Notifications