Weather News: বাড়ছে তাপমাত্রা, সঙ্গে ৫ জেলায় এদিনও বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মোটামুটি পরিষ্কার। তবে সকালের আবহাওয়া জানান দিচ্ছে সারাটা দিন আবহাওয়া কেমন থাকতে পারে। বৃষ্টি আবহাওয়া সরতেই জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে রবিবার। এদিন তা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবারও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ এপ্রিল বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ এপ্রিল বুধবার সকালের মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সমতল এলাকার তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি বেশি হতে পারে। ইতিমধ্যে শনিবারের তুলনা রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। রবিবার যা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৯.৬)
বহরমপুর (২০)
বাঁকুড়া (১৮.৫)
বর্ধমান (১৭.৮)
কোচবিহার (১৭.৬)
দার্জিলিং (৬.৫)
কালিম্পং (১১.৮)
দিঘা (২১)
কলকাতা (২২)
দমদম (১৯.৫)
কৃষ্ণনগর (১৯)
মালদহ (১৯.৬)
মেদিনীপুর (২০.১)
শিলিগুড়ি (১৮.৩)
শ্রীনিকেতন (১৮.৪)
সুন্দরবন (২২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২.৮)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৩.৫)
বর্ধমান (৩৩.৬)
কোচবিহার (২৯.৯)
দার্জিলিং (১৪.৮)
কালিম্পং (১৯.৪)
দিঘা (৩২.৪)
কলকাতা (৩২.৩)
দমদম (৩২.৯)
কৃষ্ণনগর (৩২.৪)
মালদহ (৩১.১)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (২৯.৬)
শ্রীনিকেতন (১৮.৪)
সুন্দরবন (২২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+