Weather Update: বৃষ্টি শেষেই পরিষ্কার হবে আকাশ! বাংলায় প্রাক-শীত পর্ব কবে থেকে, বার্তা আবহাওয়া দফতরের

Weather Update: বৃষ্টি শেষেই পরিষ্কার হবে আবহাওয়া! বাংলায় প্রাক-শীত পর্ব কবে থেকে বার্তা আবহাওয়া দফতরের

পুজো শুরু হওয়ার আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় (withdrawak of monsoon) শুরু হয়েছিল। অনেকেই ভেবে ছিলেন পুজো শেষ হওয়ার পরেই প্রাক-শীত পর্ব শুরু হয়ে যাবে বাংলায় (West Bengal)। কিন্তু পরপর দুই নিম্নচাপ পরিস্থিতির পরিবর্তন করে দেয়। তবে এবারের বৃষ্টি কমলেই রাজ্যে প্রাক শীত পর্ব শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)।

২২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার

২২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার

আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ অক্টোবর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগেই রাজ্যের অনেক জায়গা থেকেই বর্ষা বিদায় নিয়েছিল। কিন্তু পরপর দুটি নিম্নচাপ তৈরির কারণে, বর্ষা বিদায়ে কিছুটা দেরি হয়। বাংলায় বর্ষা বিদায়ে ব্যাঘায় ঘটায় ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপরে তৈরি হওয়া নিম্নচাপ। এই দুই নিম্নচাপ শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতেই বর্ষা বিদায়ে দেরি করে দিয়েছে। কেরলে বৃষ্টির প্রকোপ কমেছে। কিন্তু তা বেড়েছে উত্তরাখণ্ড এবং হিমাচলে। বৃষ্টি কমে গেলেই এবছরের মতো বর্ষা বিদায় নিতে শুরু করবে। এমনটাই মনে করছেন আবহবিদরা।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে

আবহাওয়া দফতর জানিয়েছে, ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ কমতে থাকলেও, হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝে মধ্যে কয়েক পশলা করে বৃষ্টি চলতে থাকবে। কবে এই বৃষ্টি পুরোপুরি কমবে তা এখনই বলা যাচ্ছে না।

 কমবে রাতের তাপমাত্রা

কমবে রাতের তাপমাত্রা

বৃষ্টি কমলেই রাজ্যে প্রাকশীতের আবহাওয়া শুরু হয়ে যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে ২২ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমবে। তা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপর উত্তর-পশ্চিমা বায়ুর প্রভাব বাড়বে। সেই কারণেই এই তাপমাত্রা কমবে।

 সময়েই শীতের আমেজ

সময়েই শীতের আমেজ

সাধারণভাবে শীতের অনুভব পেতে ডিসেম্বর মাস হয়ে যায়। তবে শীতের আমেজ শুরু হয়ে যায় অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। বর্ষা শেষের পরে রোদ ঝলমলে আকাশ শুরু হতেই শীতের আমেজ শুরু হয়ে যায়। যেসব বছরে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো নভেম্বরের শুরু থেকে মাঝামাঝির মধ্যে পড়ে, সেইসব বছরে প্রায় একই পরিস্থিতি তৈরি হয়। বাংলা মাসের হিসেবে যা কার্তিক মাসের মাঝামাঝি থেকে শেষের মধ্যে পড়ে। প্রথমে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হতে শুরু করে। এবারও একই পরিস্থিতি তৈরি হতে চলেছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

শুক্রবার থেকেই শীতের আমেজ, রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমবে |Oneindia bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+