বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এবার কি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এবার কি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, তবে তা স্বাভাবিক অবস্থানের দক্ষিণ রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের ওপরে তার কোনও প্রভাব পড়ছে না। বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রির আশেপাশে রয়েছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে সারাটা দিন ধরে। এই অবস্থা আপাতত চলতে থাকবে বলে পূর্বাভাসে বলেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৯ জুলাই শনিবার সকালের মধ্যে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ৯ জুলাই শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।একইসঙ্গে দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রা তেমন কোনও পরিবর্তনেরও সম্ভাবনা নেই।

কলকাতার আকাশ অংশত মেঘলা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস গত কয়েকদিনের মতোই। পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়দায় আকাশ কালোকরে এলেও বৃষ্টিপাত হয়নি। আগামী ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত
আবহাওয়া বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু তখনই অতি সক্রিয় হবে, যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরেদক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে।
অন্যদিকে আপাতত বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টি চলতে থাকবে সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, উপকূল কর্নাটক,তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশে, বিদর্ভ ও ছত্তিশগড়ে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোঙ্কন ও গোয়ায়।
বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও। পঞ্জাব, উত্তর হরিয়ানা এবং চণ্ডীগড়েও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৯ )
বহরমপুর (৩৬.২)
বাঁকুড়া (৩৪.১)
বর্ধমান (৩৪.৮)
কোচবিহার (৩৩.৮)
দার্জিলিং (২৩ )
দিঘা (৩৪.৬)
কলকাতা ( ৩১ )
দমদম (৩২.৩)
কৃষ্ণনগর (৩১.৬)
মালদহ (৩৪.৩ )
মেদিনীপুর ( ৩২)
শিলিগুড়ি (৩৩.৩)
শ্রীনিকেতন (৩৩ )












Click it and Unblock the Notifications