জম্মু-কাশ্মীর থেকে আসা বায়ুতে কাবু হতে চলেছে বাংলা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। এদিন থেকে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা হ্রাস পাবে। কোনও কোনও জায়গায় তা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এই তাপমাত্রা হ্রাস অস্থায়ী বলেও জানিয়েছে আবহ

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। এদিন থেকে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা হ্রাস পাবে। কোনও কোনও জায়গায় তা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এই তাপমাত্রা হ্রাস অস্থায়ী বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ১৩ নভেম্বর অর্থাৎ রবিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন তিনেকে বিভিন্ন জায়গায় তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১৩ নভেম্বর অর্থাৎ রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গার তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে পরবর্তী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

জম্মু ও কাশ্মীর থেকে উত্তর-পশ্চিমের বায়ু উত্তরপ্রদেশ-বিহার হয়ে রাজ্যে ঢুকতে শুরু করেছে। ফলে এদিন থেকে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এর মধ্যে পশ্চিমের জেলাগুলিতে প্রভাব সব থেকে আগে পড়বে। আর কলকাতায় এর প্রভাবটা বোঝা যাবে রবিবার থেকে। রবিবার তা ২০-র নিচে আর সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহে তা ১৮-র কাছাকাছি চলে যেতে পারে। সেক্ষেত্রে তা ৪-৫ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই তাপমাত্রা হ্রাস ভোরের দিকে অনুভূত হলেও, দিনে তা নাও হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম হিমালয়ে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। অন্যদিকে নিম্নচাপজনিত কারণে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল (১৭.৬)
বহরমপুর (১৯.৪)
বাঁকুড়া (১৮)
বর্ধমান (১৮)
কোচবিহার (১৬.৯)
দার্জিলিং (৮.৬)
দিঘা (১৯.৯)
কলকাতা (২১.৬)
দমদম (২১.৬)
কৃষ্ণনগর (১৮.২)
মালদহ (২১.৪)
মেদিনীপুর (১৯.১)
শিলিগুড়ি (১৮.৭)
শ্রীনিকেতন (১৭.৩)
সুন্দরবন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+