উত্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

উত্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম। শরতের শেষে এমন আবহাওয়া বিরল বলেই জানাচ্ছেন অনেকে। দক্ষিণবঙ্গের মানুষজন আপাতত করে এই ভ্যাপসা গরম থেকে রক্ষা পাবেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। রাজ্য থেকে বর্ষা বিদায় কবে সেব্যাপারেও তাঁরা আপাতত কিছু বলতে পারছেন না। দক্ষিণবঙ্গে বর্ষা কমের কারণে এই ভোগান্তি বলেই জানানো হয়েছে আবহওয়া দফতরের তরফে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এৎ মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলেই জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণেই উত্তরবঙ্গের আবহাওয়া এই পরিস্থিতি বলে জানানো হয়েছ আবহাওয়া দপতরের তরফে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা হৃষ্টি হতে পারে। গত কয়েকদিনের মতো আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত দিন কয়েকের মতোও কলকাতা ও আপপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। তবে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫ (২৫.২)
বহরমপুর ২৫.৬ (২৫.২)
বাঁকুড়া ২৪.৩ (২৬)
বর্ধমান ২১.৮ (২১.৬)
কোচবিহার ২৪.৬ (২৩.৬)
দার্জিলিং ১৪.৮ (১৪.৫)
দিঘা ২৬.১ (২৫)
কলকাতা ২৬.৬ (২৬.৫)
দমদম ২৭ (২৬.৭)
কৃষ্ণনগর ২৬.৪ (২৬.৮)
মালদহ ২৫.৫ (২৬)
মেদিনীপুর ২৫.৭ (২৬)
শিলিগুড়ি ২৫.৫ (২৪.৩)
শ্রীনিকেতন ২৫ (২৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+