পাহাড়ে বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
পাহাড়ে বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
ভোরের বাতাসে শিরশিরানি থাকবে। এছাড়াও উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ কিংবা পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। তবে বেলা বৃদ্ধির সঙ্গে রোদের তাপ বাড়বে। স্বাভাবিক কারণে তাপমাত্রারও বৃদ্ধি হবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৪ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ৪ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

দেশের আবহাওয়া
তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সঙ্গে রয়েছে উত্তর-পূর্ব দিকের বাতাসও। এর প্রভাবে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ৬ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশে ৪-৬ নভেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২০.২
বহরমপুর ২২
বাঁকুড়া ২০.১
বর্ধমান ১৮.২
কোচবিহার ১৭.৩
দার্জিলিং ১১
দিঘা ২১.৫
কলকাতা ২৩.১
দমদম ২৩.৭
কৃষ্ণনগর ২০.২
মালদহ ২২.৪
মেদিনীপুর ২১.৬
শিলিগুড়ি ২০.২
শ্রীনিকেতন ১৯.৮
সুন্দরবন ১৯.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল (৩১.১)
বহরমপুর (৩১)
বাঁকুড়া ( ৩১.৫)
বর্ধমান (২৯)
কোচবিহার (৩৩.৪)
দার্জিলিং ( ২১.২)
দিঘা (৩২.৭)
কলকাতা (৩২.৭)
দমদম (৩২)
কৃষ্ণনগর ( ৩২)
মালদহ ( ৩১.৬)
মেদিনীপুর (৩৩.১)
শিলিগুড়ি ( ৩৫.২)
শ্রীনিকেতন (৩০.৬)
সুন্দরবন ( ৩১.৫)












Click it and Unblock the Notifications