Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather News: মান্দোস যেতে না যেতেই সাগরে আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

Weather News: মান্দোস যেতে না যেতেই সাগরে আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা শনিবারের থেকে খুব সামান্যই বেড়েছে। তবে জেলাগুলির তাপমাত্রা একই রকম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দিন কয়েক এই তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে ঘূর্ণিঝড় মান্দোসের প্রভাব কাটতে না কাটতেই আন্দামান সাগরে আরও এক ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়াও মূলত শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

 আরও এক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত

আরও এক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত

পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে পাকিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যার জেরে এদিনের পাশাপাশি সোমবারেও জম্মু ও কাশ্মীরে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে ১৩ ডিসেম্বর নাগাদ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যার জেরে ১৪ ও ১৫ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

ন্যূনতম তাপমাত্রা এবং কুয়াশা

ন্যূনতম তাপমাত্রা এবং কুয়াশা

আগামী দিন দুয়েক উত্তর-পশ্চিম ভারতে ন্যূনতম তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তারপর তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিম এবং মধ্য ভারতে আগামী দিন তিনেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দেশের বাকি অংশে আগামী ৪-৫ দিন ন্যূনতম তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১১.৬
বহরমপুর ১৪
বাঁকুড়া ১৫.৪
বর্ধমান ১৪.৮
কোচবিহার ১২.৬
দার্জিলিং ৭
কালিম্পং ১১.৩
দিঘা ১৭.২
কলকাতা ১৮.২
দমদম ১৯
কৃষ্ণনগর ১৩.২
মালদহ ১৬.৬
মেদিনীপুর ১৮.৩
শিলিগুড়ি ১৪.৬
শ্রীনিকেতন ১২.১
সুন্দরবন ১৬.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২৫.৬)
বর্ধমান (২৭.৩)
কোচবিহার (২৮.৮)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (১৬.৫)
দিঘা (২৬.১)
কলকাতা (২৭.২)
দমদম (২৭.২)
কৃষ্ণনগর (২৭.২)
মালদহ (২৭.২)
মেদিনীপুর (২৭.৪)
শিলিগুড়ি (৩০.৩)
শ্রীনিকেতন ( ২৬)
সুন্দরবন (২৪.৫)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+