Weather News: মেঘলা আবহাওয়ায় অস্বস্তিকর পরিস্থিতি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
আকাশে গুমোট ভাব, তবে কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
সকাল থেকে আকাশের মুখ ভার। তবে দুই জেলাকে বাদ দিয়ে কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা শনিবারের থেকে কিছুটা কমেছে। পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম হিমালয় এবং সংলগ্ন সমতল এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করতে চলেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আগামী চার থেকে পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সকালে দিকে হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৬ (১৫.৯)
বহরমপুর ১৫.৪ (১৬.৮)
বাঁকুড়া ১৭.৪ (১৮.৫)
বর্ধমান ১৭ (২০.২)
কোচবিহার ১৩.৬ (১৭.৫)
দার্জিলিং ৭.২ (৮.২)
কালিম্পং ১২.৩ (১২.৩)
দিঘা ২১.৮ (২২.৫)
কলকাতা ২২.১ (২৩.৬)
দমদম ২০.৬ (২৩.৩)
কৃষ্ণনগর ১৬.৬ (১৭.২)
মালদহ ১৯.৩ (১৮.৬)
মেদিনীপুর ২০.১ (১৮.৮)
শিলিগুড়ি ১৭.৭ (২০.৮)
শ্রীনিকেতন ১৫.৮ (১৬.৯)
সুন্দরবন ২৩.৫ (২২.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩)
বহরমপুর (৩২.২)
বাঁকুড়া (৩৪)
বর্ধমান (৩৩.৬)
কোচবিহার (২৯.১)
দার্জিলিং (১৪.৮)
কালিম্পং (২০)
দিঘা (৩১.৭)
কলকাতা (৩১.৫)
দমদম (৩২.৪)
কৃষ্ণনগর (৩৩)
মালদহ (৩১.১)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩০.৮)
শ্রীনিকেতন (৩১.৪)
সুন্দরবন (২৯.৫)












Click it and Unblock the Notifications