Weather News: তাপমাত্রা নামবে আরও, সপ্তাহ শেষে হাড় কাঁপানো শীত! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
Weather News: তাপমাত্রা নামবে আরও, সপ্তাহ শেষে হাড় কাঁপানো শীত! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
সকালে কুয়াশা, তারপরেও কড়া রোদের দেখা নেই। কলকাতা-সহ পার্শবর্তী এলাকায় মঙ্গলবারের তুলনায় ন্যূনতম তাপমাত্রা কমেছে দেড় ডিগ্রির মতো। আগামী তিন দিনে এই তাপমাত্রা আরও নামতে পারে বলে আবহাওযা দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৬ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কবে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা থাকবে এবং আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকে থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে দেশের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতের রাজ্যগুলি ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে পঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে আগামী দুদিন শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ভারতের সবকটি রাজ্যেরই কোনও না কোনও জায়গায়। রাজস্থানের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশনও তৈরি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.১
বহরমপুর ১০.৬
বাঁকুড়া ১১.৯
বর্ধমান ৯
কোচবিহার ১২.১
দার্জিলিং ৩.৮
কালিম্পং ৮.৫
দিঘা ১৩.৫
কলকাতা ১৪.১
দমদম ১৩.৬
কৃষ্ণনগর ১২.২
মালদহ ১২.৩
মেদিনীপুর ১৩.৫
শিলিগুড়ি ১৩.২
শ্রীনিকেতন ১০.৯
সুন্দরবন ১৪

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.২)
বহরমপুর (২২)
বাঁকুড়া (২২.৯)
বর্ধমান
কোচবিহার (২৪.২)
দার্জিলিং (১১.৮)
কালিম্পং (১৫.৫)
দিঘা (২৫.৯)
কলকাতা (২১.৮)
দমদম (২২.৬)
কৃষ্ণনগর (২৪.৬)
মালদহ (১৭)
মেদিনীপুর (২৩)
শিলিগুড়ি (২৫.২)
শ্রীনিকেতন (২০.৫)
সুন্দরবন (২৪.৫)
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications