রাজ্য থেকে বর্ষা বিদায়ের পরিস্থিতি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দেশের আবহাওয়া দফতরের খবরের ওপরে ভরসা রাখুন সাধারণ মানুষ। এমনটাই আবেদন আলিপুর আবহাওয়া দফতরের। দিন কয়েক আগে বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন তৈরি হওয়া নিয়ে এক বিজেশি বেসরকারি আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছিল। সেই ব্যাপারেই

দেশের আবহাওয়া দফতরের খবরের ওপরে ভরসা রাখুন সাধারণ মানুষ। এমনটাই আবেদন আলিপুর আবহাওয়া দফতরের। দিন কয়েক আগে বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন তৈরি হওয়া নিয়ে এক বিজেশি বেসরকারি আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছিল। সেই ব্যাপারেই এই মন্তব্য। পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী দিন তিনেকেরে মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত আবহাওয়া তৈরি হতে চলেছে। পাশাপাশি ১৮ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির হতে চলেছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ অক্টোবর রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি চার জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ অক্টোবর রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ অক্টোবর সোমবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বা জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আপপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

রাজ্য থেকে মৌসুমি বায়ু বিদায়ের পরিস্থিতি

রাজ্য থেকে মৌসুমি বায়ু বিদায়ের পরিস্থিতি

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ৩ দিনের মধ্যে রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। আপাতত বিচ্ছিন্ন বৃষ্টি হলেও, শনিবার থেকে তা আরও কমবে। ১৬ অক্টোবরের পর থেকে রাজ্যে মোটামুটিভাবে শুকনো আবহাওয়া থাকবে। ১৮ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেখান থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। বঙ্গোপসাগরে কোনও সিস্টেম তৈরি হলে, নির্দিষ্ট সময়েই জানানো হবে, বলেছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪.৬)
বহরমপুর (২৫)
বাঁকুড়া (২৩.৪)
বর্ধমান (২১.৪)
কোচবিহার (২৩.৫)
দার্জিলিং (১৩)
দিঘা (২৫.২)
কলকাতা (২৬.১)
দমদম (২৫.৫)
কৃষ্ণনগর (২৪.৮)
মালদহ (২৪.৬)
মেদিনীপুর (২৫)
শিলিগুড়ি (২৩)
শ্রীনিকেতন (২৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+