Weather News: ফের তাপমাত্রায় বড় অদলবদলের পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
আর কড়া শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী কিছু দিন কখনো তাপমাত্রা কিছুটা বৃদ্ধি এবং কখনও কিছুটা হ্রাস পাবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
বাংলা জুড়ে আপাতত আবহাওয়া পরিষ্কার থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী ৪৮ ঘন্টায় কোনও কোনও জায়গায় কুয়াশা থাকার সম্ভাবনা। তাপমাত্রা খানিকটা বৃদ্ধিরও পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে গিয়ে ফের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। পরের দিন দুয়েকেও এই আবহাওয়া থাকতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক কম বাড়বে। তবে তার পরের দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রবিবার যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। কলকাতাতেো আগামী দিন দুয়েকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপরে তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৬ (১১.৫)
বহরমপুর ১২ (১১.৪)
বাঁকুড়া ১৩.৯ ( ১২.৬)
বর্ধমান ১৩.২ (১২.৬)
কোচবিহার ১১.৬ (১২.৪)
দার্জিলিং ৭ (৭)
কালিম্পং ১০.৮ (১০.৮)
দিঘা ১৫.৫ (১৫)
কলকাতা ১৫.৯ (১৫)
দমদম ১৪.৪ (১৪.৪)
কৃষ্ণনগর ১৪.৭ (১৫)
মালদহ ১৫.১ (১৪.২)
মেদিনীপুর ১৪.৭ (১৪)
শিলিগুড়ি ১৩.৯ (১৫.৮)
শ্রীনিকেতন ১২.৭ (১১)
সুন্দরবন ১৬.৫ (১৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.১)
বহরমপুর (২৭.৬)
বাঁকুড়া (৩০.৮)
বর্ধমান (২৭)
কোচবিহার (১৯.৮)
দার্জিলিং (১৪.২)
কালিম্পং (২০)
দিঘা (২৯.৭)
কলকাতা (২৮.২)
দমদম (২৮)
কৃষ্ণনগর (২৭.৬)
মালদহ (২৪.৬)
মেদিনীপুর (৩১)
শিলিগুড়ি (২৭.৪)
শ্রীনিকেতন (২৯)
সুন্দরবন (২৯.৫)












Click it and Unblock the Notifications