রাত কাটলেই তাপমাত্রা নামবে হু-হু করে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের পর থেকে পারদ পতন হয়েছে কিছুটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরে তাপমাত্রা কিছুটা কমবে। তবে তা নভেম্বরের শীতলতম হবে কিনা তেমন কিছু পূর্বাভাস দিতে পারেনন

সোমবারের পর থেকে পারদ পতন হয়েছে কিছুটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরে তাপমাত্রা কিছুটা কমবে। তবে তা নভেম্বরের শীতলতম হবে কিনা তেমন কিছু পূর্বাভাস দিতে পারেননি আবহবিদরা। আপাতত কোথায় বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের তাপমাত্রা কমতে চলেছে

উত্তরবঙ্গের তাপমাত্রা কমতে চলেছে

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের ৪ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গেও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ন্যূনতম তাপমাত্রা সোমবারের তুলনায় সামান্য হলেও কমেছে। বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দিন চারেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এছাড়াও আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ২৪ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। যদিও সোমবারের তুলনায় ন্যূনতম তাপমাত্রা প্রায় দেড় ডিগ্রির মতো হ্রাস পেয়েছে। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১২ (১৪)
বহরমপুর ১৪.৪ (১৪)
বাঁকুড়া ১৪.৬ (১৪.৮)
বর্ধমান ১৬ (১৬)
কোচবিহার ১২.৮ (১২.৬)
দার্জিলিং ৭.৬ (৮.৮)
কালিম্পং ১১.৩ (১২.৩)
দিঘা ১৮.১ (১৯.৮)
কলকাতা ১৮.৬ (২০.১)
দমদম ১৯.৩ (২০.২)
কৃষ্ণনগর ১৭ (১৬.৮)
মালদহ ১৭.৫ (১৮.১)
মেদিনীপুর ১৭.১ (১৮.১)
শিলিগুড়ি ১৫.২ (১৫.২ )
শ্রীনিকেতন ১২.৮ (১৩.৯)
সুন্দরবন ১৯.৫ (১৮.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (৩০.৯)
বর্ধমান (২৯.৪)
কোচবিহার (৩১.১)
দার্জিলিং (১৭.২)
কালিম্পং (১৭)
দিঘা (৩১.৮)
কলকাতা (২৯.৭)
দমদম (২৯.৫)
কৃষ্ণনগর (২৯)
মালদহ (২৮)
মেদিনীপুর (৩০.৪)
শিলিগুড়ি (৩১.৬)
শ্রীনিকেতন ( ২৮.৪)
সুন্দরবন (২৯.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+