Weather News: সকালে শিরশিরানি হাওয়া, তাপমাত্রা ২-৩ ডিগ্রি নামার পূর্বাভাস! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

সকাল থেকে পরিষ্কার আকাশ তবে রোদের তেজ তেমন নেই। শিরশিরানি হাওয়া বইছে। কলকাতায় এদিন ন্যূনতম তাপমাত্রা রবিবারের মতো। রবিবার যেখানে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সেখানে এদিন তা অতি সামান্য বৃদ্ধি

সকাল থেকে পরিষ্কার আকাশ তবে রোদের তেজ তেমন নেই। শিরশিরানি হাওয়া বইছে। কলকাতায় এদিন ন্যূনতম তাপমাত্রা রবিবারের মতো। রবিবার যেখানে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সেখানে এদিন তা অতি সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ আগামী ৭ ডিসেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার এই তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি

তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ৬ ডিসেম্বরের মধ্যে আন্দামান ও নিকোবরে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
অন্যদিকে এদিন দেশের উত্তর ও পশ্চিমভাগে ন্যূনতম তাপমাত্রায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে এর পরে ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই সময়ে মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তক কমতে পারে। দেশের বাকি অংশে আগামী ৪-৫ দিন ন্যূনতম তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৯.৮ (১০.৬)
বহরমপুর ১১.৬ (১২)
বাঁকুড়া ১৩.৪ (১৪.৪)
বর্ধমান ১৩.৬ ( ১২.৮)
কোচবিহার ১২.৬ (১২.৩)
দার্জিলিং ৭.৫ ( ৮)
কালিম্পং ১১.৫ ( ১১.৫)
দিঘা ১৪.১ (১৫)
কলকাতা ১৬ (১৫.৯)
দমদম ১৬.৫ (১৬.৮)
কৃষ্ণনগর ১৪.৮ (১৪.৮)
মালদহ ১৬.৯ (১৬.৫)
মেদিনীপুর ১৩.৯
শিলিগুড়ি ১৪.২ ( ১৪.৮)
শ্রীনিকেতন ১১.৬ (১১.৭)
সুন্দরবন ১৭ (১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.২)
বহরমপুর (২৭)
বাঁকুড়া (২৭)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৯.৬)
দার্জিলিং (১৪)
কালিম্পং (১৮.৫)
দিঘা (২৮.২)
কলকাতা (২৭.৯)
দমদম (২৭.৬)
কৃষ্ণনগর (২৮)
মালদহ (২৬.৫)
মেদিনীপুর (২৭.৪)
শিলিগুড়ি (৩০.৭)
শ্রীনিকেতন ( ২৬.৭)
সুন্দরবন (২৬.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+