তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির নিচে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
আপাতত রাজ্যের ওপরে কোনও ওয়েদার সিস্টেম নেই। উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাসও নেই। রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা ১৫ ডি
আপাতত রাজ্যের ওপরে কোনও ওয়েদার সিস্টেম নেই। উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাসও নেই। রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ওপরের আবহাওয়া পরিষ্কার হলে তার প্রভাব বাংলাতেও পড়বে বলেই মনে করছেন আবহবিদরা।
আবহবিদরা বলছেন, রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামলেই বেশি শীত অনুভূত হয়। তবে আপাতত এর কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোচবিহার কিংবা পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তুলনামূলক কম। তবে তা এখনও ১৫ ডিগ্রির নিচে নামেনি।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ১০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ১১ নভেম্বর নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ অংশত থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে ১৫ ডিসেম্বর হয়ে যাবে।

দেশের অন্য অংশের আবহাওয়া
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ৯ নভেম্বর থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, রাজস্থান ও হরিয়ানাতেও বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি অক্ষরেখা রয়েছে, যে কারণে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশে বিচ্ছিন্নভাবে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ১০ ও ১১ নভেম্বর নাগাদ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর ওপর দিয়ে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
এই অক্ষরেখা কাটলেই বঙ্গে তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল (১৭.৮)
বহরমপুর (১৯.৪)
বাঁকুড়া ( ১৮.২)
বর্ধমান (১৮)
কোচবিহার (১৭.৬)
দার্জিলিং ( ৯.৮)
দিঘা (২১.৪)
কলকাতা (২১)
দমদম (২১.৩)
কৃষ্ণনগর (১৮.৮)
মালদহ ( ২২.৮)
মেদিনীপুর (২০.১)
শিলিগুড়ি ( ১৯)
শ্রীনিকেতন (১৮.৪)
সুন্দরবন ( ১৭.৫)












Click it and Unblock the Notifications