Weather News: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, এবার সরস্বতী পুজো হতে পারে ঘর্মাক্ত! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

এই মুহূর্তে রাজ্যের তাপমাত্রা ঊর্ধমুখী। তাপমাত্রা আর নিচের দিকে যাবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ তুলনামূলক ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা তুলনামূলক বেশিই থাকতে চলেছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর

এই মুহূর্তে রাজ্যের তাপমাত্রা ঊর্ধমুখী। তাপমাত্রা আর নিচের দিকে যাবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ তুলনামূলক ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা তুলনামূলক বেশিই থাকতে চলেছে।

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম হাওয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা

ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা

আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ওপরে কোনও ওয়েদার সিস্টেম নেই। তবে পশ্চিমের দিকে তিনটে সিস্টেম রয়েছে। এর মধ্যে দুটি পশ্চিমী ঝঞ্ঝা। একটি রয়েছে পাকিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে, পিছনে আফগানিস্তানের ওপরে রয়েছে আরেকটি। আর রাজস্থানের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই তিনটি সিস্টেম পরপর থাকার কারণে কোনও উত্তর-পশ্চিম বায়ু রাজ্যে ঢুকছে না।

দিন ও রাতের তাপমাত্রা বাড়বে

দিন ও রাতের তাপমাত্রা বাড়বে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির দিকে ট্রেন্ড থাকবে। ন্যূনতম তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ থেকে সাতদিন সেরকমভাবে শীতের অনুভূতি পাওয়া যাবে না। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা ১৫ এবং বুধবার নাগাদ তা বেড়ে ১৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রিতে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া শুষ্ক থাকবে

আবহাওয়া শুষ্ক থাকবে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫-৭ জিন রাজ্য জুড়ে কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। রাজ্যে শীত নিয়ে আপাতত আবহাওয়া দফতরের এই পূর্বাভাস। কোনও কোনও সময় জানুয়ারির একেবারে শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথমের দিকে তাপমাত্রা কিছুটা নামে। তবে সেব্যাপারে এখন কিছুই নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দফতর।

তুষারপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস

তুষারপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস

জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ২৩-২৭ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। যা ২৪-২৬ জানুয়ারির মধ্যে সর্বোচ্চে পৌঁছতে পারে। ২৩ ও ২৪ জানুয়ারি হিমাচল প্রদেশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৪ ও ২৫ জানুয়ারি। পঞ্জাব-হরিয়ানা-ছত্তিশগড়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৪ জানুয়ারি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৭.৬
বহরমপুর ২৫.৪
বাঁকুড়া ২৮.৫
বর্ধমান
কোচবিহার ২৪.৫
দার্জিলিং ১১.৮
কালিম্পং ১৬.৪
দিঘা ২৭.৩
কলকাতা ২৬.৪
দমদম ২৬.৭
কৃষ্ণনগর ২৬.৪
মালদহ ২৩.৮
মেদিনীপুর ২৮.৪
শিলিগুড়ি ২৬.১
শ্রীনিকেতন ২৬
সুন্দরবন ২৭

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+