চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরে ভারী তুষারপাত! সাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থকে পরিষ্কার আকাশ। রাজ্যের প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকে থেকে সামান্য নিচে। তবে বেলা বৃষ্টির সঙ্গে তা ফেল স্বাভাবিকের পর্যায়ে চলে যাচ্ছে। তুলনায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্র

কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থকে পরিষ্কার আকাশ। রাজ্যের প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকে থেকে সামান্য নিচে। তবে বেলা বৃষ্টির সঙ্গে তা ফেল স্বাভাবিকের পর্যায়ে চলে যাচ্ছে। তুলনায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম। দিনে শীতের অনুভূতি পেতে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৭ নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ৭ নভেম্বর নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপাতত দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ৭ নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আপাতত দিন বা রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

উত্তরে তুষারপাত, দক্ষিণে ভারী বৃষ্টি

উত্তরে তুষারপাত, দক্ষিণে ভারী বৃষ্টি

পশ্চিম ঝঞ্ঝা এবং সঙ্গে থাকা ঘূর্ণাবর্তের কারণে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে ৫-৭ নভেম্বরের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৬ নভেম্বর উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৬ নভেম্বর কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে কেরলের উপকূল এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ আন্গামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে ৬ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ নভেম্বরের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্চে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ৯ নভেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল (১৭.৭)
বহরমপুর (২০.৪)
বাঁকুড়া ( ১৭.৭)
বর্ধমান (১৮.৮)
কোচবিহার (১৭.৭)
দার্জিলিং ( ৯.৮)
দিঘা (১৯.৮)
কলকাতা (২০.৭)
দমদম (২০.২)
কৃষ্ণনগর (১৮.৮)
মালদহ ( ২১.৭)
মেদিনীপুর (১৯.৩)
শিলিগুড়ি ( ১৮.৫)
শ্রীনিকেতন (১৭.৯)
সুন্দরবন ( ১৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+