Weather News: মেঘলা আকাশের মধ্যেই তাপমাত্রার আরও বৃদ্ধি! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
রাজ্যের চার জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে সবকটি জেলাতেই এদিন তাপমাত্রা বৃষ্টি পেয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত কয়েকদিনের মতোই সকালে মেঘলা আকাশ। সঙ্গে সামান্য কুয়াশা। কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গায় ন্যূনতম তাপমাত্রা বেড়েছে দেড় ডিগ্রিরও বেশি। আগামী ২৪ ঘন্টা পর থেকে দিনের এবং রাতের তাপমাত্রা সব জায়গাতেই বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ২ মার্চ সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ গত কয়েকদিনের মতোই অংশত মেঘলা থাকবে। সকালে দিকে হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ। দোল অর্থাৎ ৭ মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৫.১)
বহরমপুর (১৬)
বাঁকুড়া (১৮.১)
বর্ধমান (১৮.৬)
কোচবিহার (১৪.৭)
দার্জিলিং (৬.২)
কালিম্পং (১০)
দিঘা (২১.৮)
কলকাতা (২২.৯)
দমদম (২১.৫)
কৃষ্ণনগর (১৬.৮)
মালদহ (১৮.৭)
মেদিনীপুর (২১.১)
শিলিগুড়ি (১৫.১)
শ্রীনিকেতন (১৬)
সুন্দরবন (২৩.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৪)
বহরমপুর (৩৩)
বাঁকুড়া (৩৫)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩০.১)
দার্জিলিং (১৬)
কালিম্পং (২২)
দিঘা (৩০.৫)
কলকাতা (৩১)
দমদম (৩২.১)
কৃষ্ণনগর (৩৩.২)
মালদহ (৩১.৬)
মেদিনীপুর (৩২.৬)
শিলিগুড়ি (৩২.৩)
শ্রীনিকেতন (৩২.৪)
সুন্দরবন (২৯.৫)












Click it and Unblock the Notifications