Weather News: ফের ঊর্ধ্বমুখী কলকাতার তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

ফের ঊর্ধ্বমুখী কলকাতার তাপমাত্রা। গত ৪৮ ঘন্টায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রির বেশি। এখনও পর্যন্ত এই মরসুমের শীতলতম দিন ছিল শনিবার। তারপরের দুদিনে ফের তাপমাত্রা বেড়েছে। এদিনের ন্যূনতম তাপমাত্রাও স

ফের ঊর্ধ্বমুখী কলকাতার তাপমাত্রা। গত ৪৮ ঘন্টায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রির বেশি। এখনও পর্যন্ত এই মরসুমের শীতলতম দিন ছিল শনিবার। তারপরের দুদিনে ফের তাপমাত্রা বেড়েছে।

এদিনের ন্যূনতম তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে তাপমাত্রা বৃদ্ধি হলেও শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় কুয়াশা থাকতে পারে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সঙ্গে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৮ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রির বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১২ (৮.২)
বহরমপুর ১১.৬ (১০.৮)
বাঁকুড়া ১৪.২ (১২.৫)
বর্ধমান ১৩.৮ (১৩.৮)
কোচবিহার ১৩.২ (১২.৬)
দার্জিলিং ৬.৮ (৮)
কালিম্পং ১১.৮ (১১.৮)
দিঘা ১৪.৪ (১২)
কলকাতা ১৬.৮ (১৪.৭)
দমদম ১৭ ( ১৫)
কৃষ্ণনগর (১২.৪)
মালদহ ১৬.৪ (১৬.২)
মেদিনীপুর ১৫.১ (১৩.৬)
শিলিগুড়ি ১৪.৫ (১৪.৭ )
শ্রীনিকেতন ১৩.৬ ( ১২.৬)
সুন্দরবন ১৫.৫ (১৫.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৪)
বহরমপুর (২৫.৪)
বাঁকুড়া (২৭.১)
বর্ধমান (২৫.৬)
কোচবিহার (২৭.৫)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (১৮)
দিঘা (২৬.৯)
কলকাতা (২৬)
দমদম (২৬.২)
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৫.৪)
মেদিনীপুর (২৬.৪)
শিলিগুড়ি (৩০.১)
শ্রীনিকেতন (২৬.৩)
সুন্দরবন (২৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+