Weather News: মেঘলা আকাশের ভ্রুকুটির মধ্যে বাড়ল তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের তুলনায় মঙ্গলবার সকালে কলকাতা ও আশপাশের এলাকার ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে উত্তরে হাওয়া থাকায় এই তাপমাত্রা বৃদ্ধি সেভাবে অনুভূত হয়নি। ৮ ডিসেম্বর পর্যন্ত বর্তমান ঠাণ্ডার আমেজটা থাকবে। এরপর ২-৩ দিনের জ

সোমবারের তুলনায় মঙ্গলবার সকালে কলকাতা ও আশপাশের এলাকার ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে উত্তরে হাওয়া থাকায় এই তাপমাত্রা বৃদ্ধি সেভাবে অনুভূত হয়নি। ৮ ডিসেম্বর পর্যন্ত বর্তমান ঠাণ্ডার আমেজটা থাকবে। এরপর ২-৩ দিনের জন্য তাপমাত্রা বাড়তে পারে, তৈরি হতে পারে মেঘলা আকাশ।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দিন পাঁচেক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ আগামী ৮ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন পাঁচেক রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ৭ ডিসেম্বর থেকে

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ৭ ডিসেম্বর থেকে

আবহাওয়া দফতর জানিয়েছে, ৭ ডিসেম্বর বুধবার রাত পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এদিন বিকেলে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এরপর তা আরও ঘনীভূত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যা ৮ ডিসেম্বর নাগাদ আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে এবং তামিলনাড়ু এবং পুদুচেরির উত্তরে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৯.৮)
বহরমপুর (১১.৬)
বাঁকুড়া (১৩.৪)
বর্ধমান ( ১৩.৬)
কোচবিহার ( ১২.৬)
দার্জিলিং ( ৭.৫)
কালিম্পং ( ১১.৫)
দিঘা ( ১৪.১)
কলকাতা (১৬)
দমদম (১৬.৫)
কৃষ্ণনগর (১৪.৮)
মালদহ (১৬.৯)
মেদিনীপুর (১৩.৯)
শিলিগুড়ি (১৪.২)
শ্রীনিকেতন ( ১১.৬)
সুন্দরবন (১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৪)
বহরমপুর (২৭.২)
বাঁকুড়া (২৭.৮)
বর্ধমান (২৮)
কোচবিহার (৩০.২)
দার্জিলিং (১৬.৮)
কালিম্পং (১৫)
দিঘা (২৮)
কলকাতা (২৭.৬)
দমদম (২৭.৫)
কৃষ্ণনগর (২৮)
মালদহ (২৬.৮)
মেদিনীপুর
শিলিগুড়ি (৩১.৮)
শ্রীনিকেতন ( ২৭)
সুন্দরবন (২৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+