Weather News: রাজ্যের ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
সামনের সপ্তাহের মাঝামাঝি সময় থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী হানা দিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যের বিভিন্ন জেলার আকার মেঘলা। তার মধ্যে অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে বা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে এইসব জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেচে পারে। আর আগামী সপ্তাহের মাঝামাধি সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী তৈরি হতে পারে। তবে তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

উত্তরবঙ্গের ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১২ মার্চ রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্রী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ মার্চ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। আপাতত জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ মার্চ, রবিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেগিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থা ১৩ মার্চ সোমবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্দের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৯.৫
বহরমপুর ১৯
বাঁকুড়া ১৮.১
বর্ধমান ১৮
কোচবিহার ১৬.৩
দার্জিলিং ৯.৮
কালিম্পং ১৩
দিঘা ১৯.৮
কলকাতা ২৩
দমদম ২২.২
কৃষ্ণনগর ১৭.৮
মালদহ ২২.৫
মেদিনীপুর ২০.৩
শিলিগুড়ি ১৬.৭
শ্রীনিকেতন ১৯.৪
সুন্দরবন ২১.৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৮)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৪.৫)
বর্ধমান (৩৫.৪)
কোচবিহার (৩২.১)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং (২৪.৫)
দিঘা (৩০.৪)
কলকাতা (৩২.৩)
দমদম (৩১.২)
কৃষ্ণনগর (৩৪)
মালদহ (৩৩.৯)
মেদিনীপুর (৩২.৪)
শিলিগুড়ি (৩৪.২)
শ্রীনিকেতন (৩৩.৮)
সুন্দরবন (৩০.৫)












Click it and Unblock the Notifications