Weather News: দোলের আগেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস
এদিন ন্যূনতম তাপমাত্রা সামান্য বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিনে তা অনেকটাই বাড়বে।
ভোরে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই তা পরিষ্কার। অন্যদিকে বুধবারের তুলনায় ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪-৫ দিনে রাজ্য জুড়েই দিনের তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ মার্চ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং-এর সঙ্গে কালিম্পং-এও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ শনিবার ৪ মার্চ সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জেলাগুলিতে থাকবে কুয়াশা।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে কলকাতা ও আশপাশের এলাকায় কুয়াশার জাপ থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৫.৬)
বহরমপুর (১৬.৪)
বাঁকুড়া (১৮.৩)
বর্ধমান (১৬.৮)
কোচবিহার (১৮.৬)
দার্জিলিং (৭.৬)
কালিম্পং (১০.৫)
দিঘা (২১.৪)
কলকাতা (২৩.৩)
দমদম (২১)
কৃষ্ণনগর (১৬.২)
মালদহ (২০)
মেদিনীপুর (২০.৫)
শিলিগুড়ি (১৯.৮)
শ্রীনিকেতন (১৬.১)
সুন্দরবন (২২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.২)
বহরমপুর (৩৩)
বাঁকুড়া (৩৫.৮)
বর্ধমান (৩৫)
কোচবিহার (২৮.৭)
দার্জিলিং (১৪.২)
কালিম্পং (২০)
দিঘা (৩১)
কলকাতা (৩২.৫)
দমদম (৩৩.৭)
কৃষ্ণনগর (৩৩.৪)
মালদহ (৩২.৯)
মেদিনীপুর (৩৩.১)
শিলিগুড়ি (২৯.৯)
শ্রীনিকেতন (৩৩.৪)
সুন্দরবন (৩০)












Click it and Unblock the Notifications