Weather News: উত্তরে বৃষ্টি আর দক্ষিণে তাপমাত্রা পৌঁছেবে ৩৮ ডিগ্রিতে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
উত্তর-পশ্চিমের গরম হাওয়ার কারণে আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। রাজ্যের একটি অংশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আপাতত পশ্চিমবঙ্গের ওপরে কিংবা আশপাশে কোনও সিস্টেম নেই। উত্তর-পশ্চিম যে হাওয়া আসছে, তা তুলনামূলক গরম হওয়ায় তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিন দুয়েকের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ মার্চ রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ মার্চ সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এক্ষেত্রেও বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ মার্চ সোমবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আগামী দিন দুয়েকের মধ্যে ৩৭-৩৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৮)
বহরমপুর (১৭.৪)
বাঁকুড়া (১৮.৪)
বর্ধমান (২১.৬)
কোচবিহার (১৭.১)
দার্জিলিং (৮.২)
কালিম্পং (১১)
দিঘা (২০.৮)
কলকাতা (২২)
দমদম (২০.৬)
কৃষ্ণনগর (১৬.২)
মালদহ (২১.৩)
মেদিনীপুর (২০.৬)
শিলিগুড়ি (১৮.৭)
শ্রীনিকেতন (১৬)
সুন্দরবন (২৩.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৮)
বহরমপুর (৩৪)
বাঁকুড়া (৩৬.২)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩০.২)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (২২.৫)
দিঘা (৩৫)
কলকাতা (৩৪.২)
দমদম (৩৪.৫)
কৃষ্ণনগর
মালদহ (৩৩.৪)
মেদিনীপুর (৩৬)
শিলিগুড়ি (৩১.৬)
শ্রীনিকেতন (৩৪.৫)
সুন্দরবন (৩০.২)












Click it and Unblock the Notifications