Weather Update: দক্ষিণবঙ্গে শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন! উত্তরবঙ্গে কবে কমবে ভারী বৃষ্টি, একনজরে পূর্বাভাস
Weather Update: দক্ষিণবঙ্গে শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন! উত্তরবঙ্গে কবে কমবে ভারী বৃষ্টি, একনজরে পূর্বাভাস
শুক্রবার ১ জুলাই থেকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি কিছুটা কমবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টির (Rain) তেমন কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের ৩ জেলায় লাল সতর্কতা
গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও চলতে থাকবে। এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ৩০ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইদুড়ি,
আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। যে কারণে এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টাঅর্থাৎ ১ জুলাই শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও
কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১ জুলাই শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রাবল্য কমবে। উত্তরবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একমাত্র উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। জানিয়েছে আবহাওয়া দফতর। সেই পরিস্থিতি তৈরি হতে পারে ৩০ জুনের পরে। তবে দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৮%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৫)
বহরমপুর ৩৬.৬
বাঁকুড়া (৩৪.৫)
বর্ধমান ৩৪.৮
কোচবিহার (২৭.৯)
দার্জিলিং (১৮.৬)
দিঘা ৩৫
কলকাতা ৩৪.৬
দমদম ৩৫.৭
কৃষ্ণনগর ৩৫.৬
মালদহ ৩১.৬
মেদিনীপুর ৩৫.৪
শিলিগুড়ি (২৫.৪)
শ্রীনিকেতন (৩৫)












Click it and Unblock the Notifications