আট জেলায় হতে পারে ভারী বৃষ্টি! পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে
আট জেলায় হতে পারে ভারী বৃষ্টি! পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে
বুধবার বৃষ্টি কমলেও সকাল থেকে মেঘলা আকাশ বিভিন্ন জায়গায়। এদিন আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এবারের মতো বৃষ্টি কমলেও, ফের রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ঘূর্ণাবর্তের প্রভাব শুরু হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে ১৮ সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ফলে বৃষ্টির সময়ে বৃষ্টি না হয়ে, পুজোর সময় তার প্রভাব প্রভাব পড়তে চলেছে বলেই মনে করছেন আবহাওয়া বিশ্লেষকরা।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার এই দুই জেলা ছাড়াও দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

কলকাতায় মেঘলা আকাশ
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোনও কোনও জায়গায় সকালের দিকে দু-এক ফোঁটা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.২
বহরমপুর ২৫.২
বাঁকুড়া ২৪.৫
বর্ধমান ২৪.৪
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৬.৪
কলকাতা ২৫.৯
দমদম ২৫.৯
কৃষ্ণনগর ২৪.৮
মালদহ ২৩.৯
মেদিনীপুর ২৬.২
শিলিগুড়ি ২৬.৬
শ্রীনিকেতন ২৪.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১.৫)
বহরমপুর (৩০.৪)
বাঁকুড়া (৩০.৯)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩১.৫)
দার্জিলিং (১৭.৬)
দিঘা (২৯.৫)
কলকাতা (২৮.২)
দমদম (২৭.৮)
কৃষ্ণনগর (২৮.২)
মালদহ (২৮.২)
মেদিনীপুর (৩০.৫)
শিলিগুড়ি (৩৩.৬)
শ্রীনিকেতন (৩১)












Click it and Unblock the Notifications