Weather Update: রবিবার ভারী বৃষ্টি ফিরে পেতে পারে দক্ষিণের ৩ জেলা! নিরাশ করবে না উত্তরবঙ্গও, একনজরে আবহাওয়া

এই মরসুমে দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টি ঠিক কবে হয়েছিল, তা হয়ত কেউই মনে করতে পারবেন না। ইতিমধ্যেই আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে জুন থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় ৫০ শতাংশের মতো। আবহাওয়া

এই মরসুমে দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টি ঠিক কবে হয়েছিল, তা হয়ত কেউই মনে করতে পারবেন না। ইতিমধ্যেই আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে জুন থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় ৫০ শতাংশের মতো। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে আবহাওয়া জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে রয়েছে বলেও জানানো হয়েছে।

 উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ জুলাই রবিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি পৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুলাইসোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ জুলাই রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত
দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৩.৯ (৩৪.১)
বহরমপুর ৩৫.৪ (৩৬.২)
বাঁকুড়া ৩১.২ (৩৫.৩)
বর্ধমান ৩৪ (৩৪.৪)
কোচবিহার ৩৬.৮ (৩৪.৫)
দার্জিলিং ২৩ (২০.৮)
দিঘা ৩১.৬ (৩৫.৪)
কলকাতা ৩২.১ (৩৪.২)
দমদম ৩৩.১ (৩৫)
কৃষ্ণনগর ৩২.৪ (৩৩)
মালদহ ৩৫.৮ (৩৫.৩)
মেদিনীপুর ৩১ (৩৪.৪)
শিলিগুড়ি ৩৬ (৩১.২)
শ্রীনিকেতন ৩৪.৬ (৩৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+