বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, ছয় জেলায় ভারী বর্ষণের সতর্কবার্তা! পুজোর মুখে বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, ছয় জেলায় ভারী বর্ষণের সতর্কবার্তা! পুজোর মুখে বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

মহালয়ার সকালে আবহাওয়া তুলনামূলক ভালই ছিল দক্ষিণবঙ্গে। তবে দুপুরের দিকে পুরুলিয়া-বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভার বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্তের উপস্থিতির কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ৬ জেলায় হতে পারে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গের ৬ জেলায় হতে পারে ভারী বৃষ্টি

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গে ছয় জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবন। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোথাও তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

 কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা কোনও কোনও জায়গায়। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রগেশের উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে সেটি কতটা সক্রিয় হবে সেব্যাপারে এখনও কিছুই জানায়নি আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৪
বহরমপুর ২৫.৬
বাঁকুড়া ২৫.১
বর্ধমান ২২
কোচবিহার ২৪.৯
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৬.৯
কলকাতা ২৬.৮
দমদম
কৃষ্ণনগর ২৬.৪
মালদহ ২৬.৯
মেদিনীপুর ২৬.১
শিলিগুড়ি ২৪.৮
শ্রীনিকেতন ২৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)


ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.১)
বহরমপুর (৩৩.৪)
বাঁকুড়া (৩৪.২)
বর্ধমান (৩৩.৮)
কোচবিহার (৩৩.৫)
দার্জিলিং (২১.২)
দিঘা (৩৪.৮)
কলকাতা (৩৪.৬)
দমদম (৩৪.৫)
কৃষ্ণনগর (৩৩.৬)
মালদহ (৩৪.৬)
মেদিনীপুর (৩৩)
শিলিগুড়ি (৩৫.৭)
শ্রীনিকেতন (৩৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+