পুজো শুরুর মুখেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া

মহালয়া থেকেই ঠাকুর দেখার ভিড় শুরু হয়ে গিয়েছে। মহালয়ায় মেঘলা আকাশ থাকলেও কোথাও তেমন কোনও ভারী বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় বাংলার কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে মঙ্গলবার

মহালয়া থেকেই ঠাকুর দেখার ভিড় শুরু হয়ে গিয়েছে। মহালয়ায় মেঘলা আকাশ থাকলেও কোথাও তেমন কোনও ভারী বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় বাংলার কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে মঙ্গলবার উত্তরবঙ্গের অন্তত তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে এক সক্রিয়তা নিয়ে এখনও কোনও কিছু জানায়নি আবহাওয়া দফতর।

কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তুলনামূলকভাবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমতল এলাকায় আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৪ (২৬.৪)
বহরমপুর ২৫.৬ (২৫.৬)
বাঁকুড়া ২৫.১ (২৫.১)
বর্ধমান ২২ (২৩.৪)
কোচবিহার ২৪.৯ (২৪.১)
দার্জিলিং ১৫.৪ (১৫.৪)
দিঘা ২৬.৯ (২৬.৭)
কলকাতা ২৬.৮ (২৬.৮)
দমদম ২৭
কৃষ্ণনগর ২৬.৪ (২৬.৪)
মালদহ ২৬.৯ (২৬.৩)
মেদিনীপুর ২৬.১ (২৬.৩)
শিলিগুড়ি ২৪.৮ (২৪.৮)
শ্রীনিকেতন ২৬ (২৬.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+