Weather News: ভিলেন উচ্চচাপ বলয়! বাধা কাটিয়ে কবে বাড়বে শীত, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather News: ভিলেন উচ্চচাপ বলয়! বাধা কাটিয়ে কবে নিম্নগামী হবে তাপমাত্রা, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
গত কয়েক বছরের মধ্যে উষ্ণতম বড়দিন দেখল রাজ্যবাসী। শনিবারের তুলনায় এদিন কলকাতা ও আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় আড়াই ডিগ্রির সেলসিয়াসের মতো। তবে সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহের মধ্যেই শীত ফের আগের জায়গায় যাবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার ঘন্টা অর্থাৎ ২৭ ডিসেম্বর সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী দুদিনে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে পরের তিন দিনে ধীরে ধীরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ ডিসেম্বর সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী দুদিন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রির মতো বাড়তে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। তবে তারপরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পাবে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে কুয়াশা থাকলেও, পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

ভিলেন উচ্চচাপ বলয়
বড়দিনে এই তাপমাত্রা বৃদ্ধির পিছনে রয়েছে একটি উচ্চচাপ বলয়। শুধু রবিবারেই নয়, সোমবার এবং মঙ্গলবারেও তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা নিম্নগামী হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উচ্চচাপ বলয়টি ঝাড়খণ্ডের ওপর থেকে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। এই উচ্চচাপ বলয়ের ফলে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে বাড়ছে দক্ষিণা হাওয়া। এই কারণেই তাপমাত্রা বৃদ্ধি। উচ্চচাপ বলয়ের বাধা কাটলেও ফের উত্তরে হাওয়া রাজ্যে প্রবেশ করবে এবং তাপমাত্রা নিম্নগামী হবে। বুধবার নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছে নামতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.৫ (১২.৩)
বহরমপুর ১২.৪ (১২)
বাঁকুড়া ১৪.৭ (১৩)
বর্ধমান ১৬ (১৩.৬)
কোচবিহার ১২ (১৩.৬)
দার্জিলিং ৪.৪ (৬.৫)
কালিম্পং ৯.৬ ( ১১)
দিঘা ১৬.৭ (১৩.৮)
কলকাতা ১৭.২ (১৪.৮)
দমদম ১৬.৫ (১৩.৯)
কৃষ্ণনগর (১৩.৪)
মালদহ ১৬.৮ (১৩.৪)
মেদিনীপুর ১৬.৪ (১৪.৬)
শিলিগুড়ি ১২.৪ (১২.৮)
শ্রীনিকেতন ১৩.৬ (১১.৫)
সুন্দরবন ১৬.৫ (১৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৫)
বহরমপুর (২৬.৪)
বাঁকুড়া (৩০.৭)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৬.৭)
দার্জিলিং (১৩)
কালিম্পং (১৭)
দিঘা (২৯.৫)
কলকাতা (২৮.৬)
দমদম
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৪.৫)
মেদিনীপুর (৩০.৫)
শিলিগুড়ি (২৮.১)
শ্রীনিকেতন (২৬.৬)
সুন্দরবন (২৯)












Click it and Unblock the Notifications