Weather News: পৌষ সংক্রান্তির দিন থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

রাজ্যের ওপরে উত্তরে এবং উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব রয়েছে। যা আগামী ২৪ ঘন্টাতেও বজায় থাকবে। তবে বুধবার থেকে ন্যূনতম তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেলেও জেলাগুলিতে ভাল ঠান্ডা বজায় থাকবে। গঙ্গাসাগরে যাওয়া পূণ্যার্থীদের

রাজ্যের ওপরে উত্তরে এবং উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব রয়েছে। যা আগামী ২৪ ঘন্টাতেও বজায় থাকবে। তবে বুধবার থেকে ন্যূনতম তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেলেও জেলাগুলিতে ভাল ঠান্ডা বজায় থাকবে। গঙ্গাসাগরে যাওয়া পূণ্যার্থীদের উদ্দেশে আবহাওয়া দফতর জানিয়েছে, শুকনো আবহাওয়া বজায় থাকবে। সাগরে কোনও ওয়েদার সিস্টেম নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। আর নিচের তিনটি জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কোল্ড-ডের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তারপরের তিন দিনে হিমালয় সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার এই তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। ১৫ জানুয়ারি নাগাদ কলকাতায় ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।

গঙ্গাসাগরের আবহাওয়া

গঙ্গাসাগরের আবহাওয়া

১৩ জানুয়ারি পর্যন্ত ন্যূনতম তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা। তবে পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ ১৪ জানুয়ারি ন্যূনতম তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। দু'দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। সেই কারণে ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৮.৮)
বহরমপুর ( ১১)
বাঁকুড়া (১০.৪)
বর্ধমান ( ১০)
কোচবিহার (৭.৬)
দার্জিলিং (৬.৫)
কালিম্পং ( ৯.৩)
দিঘা (১১.৪)
কলকাতা (১৩.২)
দমদম (১২.৫)
কৃষ্ণনগর ( ৯.৬)
মালদহ (৯.৬)
মেদিনীপুর (১১.৩)
শিলিগুড়ি ( ৭.৪)
শ্রীনিকেতন ( ৮.৫)
সুন্দরবন (১৩.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৮)
বহরমপুর (২৪.৬)
বাঁকুড়া (২৮.৬)
বর্ধমান (১৮)
কোচবিহার (২৭.৬)
দার্জিলিং (১৬)
কালিম্পং (১৯.৫)
দিঘা (২৭.৫)
কলকাতা (২৫.৮)
দমদম (২৬.৪)
কৃষ্ণনগর (২৩.৬)
মালদহ (২১.৭)
মেদিনীপুর (২৮)
শিলিগুড়ি (২৮.১)
শ্রীনিকেতন (২৬)
সুন্দরবন (২৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+