Weather News: বৃষ্টির সম্ভাবনা ৪ জেলায়, রাত থেকে হাওয়া বদল! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। দিনে গরম, রাতে ঠান্ডা কিংবা হঠাৎই ঠান্ডা বেড়ে যাওয়ার। তবে মাঘের শেষের সঙ্গে রাজ্য থেকে শীত বিদায় যে নিশ্চিত তার ইঙ্গিত দিয়ে রেখেছেন আবহাওয়াবিদরা।
এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা অনেকটাই বেড়েছে। কলকাতা তা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। তবে এদিন রাত থেকে রাজ্য জুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা পুরোপুরি ঊর্ধ্বমুখী হওয়ায় আগে আপাতত আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে শুধুমাত্রা দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী দিন তিনেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তারপরের দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৭ (১২.৯)
বহরমপুর ১৪.৬ (১৪.৪)
বাঁকুড়া ১৭.৭ (১৫.২)
বর্ধমান ১৭.৬ (১৬)
কোচবিহার ১৩.৬ (১৩.৬)
দার্জিলিং ৫ (৪.৫)
কালিম্পং ১০.৮ (১০.৫)
দিঘা ১৯.৫ (২১.৬)
কলকাতা ২১.৮ (১৯.২)
দমদম ২২ (১৮.১)
কৃষ্ণনগর ১৬.৬ ( ১৬)
মালদহ ১৭.৪ (১৬.৮)
মেদিনীপুর ১৯ (২১.১)
শিলিগুড়ি ১৭.৬ (১৬.৭)
শ্রীনিকেতন ১৫.৪ (১৩)
সুন্দরবন ২১.৫ (২০)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৮)
বহরমপুর (৩১)
বাঁকুড়া (৩৪.৮)
বর্ধমান (৩১.৪)
কোচবিহার (২৫.৭)
দার্জিলিং (১১.৬)
কালিম্পং (১৬.৫)
দিঘা (৩০)
কলকাতা (৩১.৭)
দমদম (৩৩)
কৃষ্ণনগর (৩০.২)
মালদহ (২৮.৫)
মেদিনীপুর (৩৫)
শিলিগুড়ি (২৭.৭)
শ্রীনিকেতন (৩০)
সুন্দরবন (২৯)












Click it and Unblock the Notifications