Weather Update: কুয়াশার দাপট না শীত? বাংলার আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া আপাতত শুকনো থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। তবে ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে কিংবা ১৮ জানুয়ারি বুধবার সকালের দিকে উপকূলের কাছাকাছি থাকা জেলা, যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষি

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া আপাতত শুকনো থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। তবে ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে কিংবা ১৮ জানুয়ারি বুধবার সকালের দিকে উপকূলের কাছাকাছি থাকা জেলা, যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশা সম্ভাবনা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। । এছাড়া ১৭ জানুয়ারি রাতের দিকে কিংবা ১৮ জানুয়ারি সকালের দিকে উপকূলের কাছাকাছি কয়েক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা সামান্য ২-৩ ডিগ্রি কমলেও, সোমবার থেকে তা ফের আগের জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে আগামী ৫ দিনে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়াতেই বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। সেই কারণে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি রয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। দিনের তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। শুধু দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সকলের দিকে কুয়াশা থাকবে। জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। এখন যেরকম চলছে তেমনই চলতে থাকবে।

গঙ্গাসাগরের আবহাওয়া

গঙ্গাসাগরের আবহাওয়া

এদিন ছিল মকর সংক্রান্তি। লক্ষ লক্ষ মানুষ স্নান করেছেন এদিন। ১৬ জানুয়ারির পাশাপাশি ১৭ জানুয়ারিও সেখানে ব্যস্ততা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ ও ১৮ জানুয়ারি গঙ্গাসাগরে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা থাকবে এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে দুডিগ্রি বেশি থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৭ (২৬.৪)
বহরমপুর ২৪.৮ (২৬)
বাঁকুড়া ২৭.৩ (২৬.৫)
বর্ধমান ২৪ (২৫)
কোচবিহার ২২.৪ (২৩.৪)
দার্জিলিং ৭.৫ (১০.১)
কালিম্পং ১৩.৫ (১৫.৬)
দিঘা ২৬.৬
কলকাতা ২৬.২ (২৬.৯)
দমদম ২৬ (২৭.৫)
কৃষ্ণনগর ২৬.২ (২৬.৬)
মালদহ ২৪.৫ (২৩.৬)
মেদিনীপুর ২৫.২ (২৯.৪)
শিলিগুড়ি ২৩.৬ (২৫.৬)
শ্রীনিকেতন ২৫.৫ (২৫.৮)
সুন্দরবন ২৫ (২৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+