ঘূর্ণিঝড় সিতরাং-এর বেগ বাড়ল দ্বিগুণেরও বেশি! কলকাতা-জেলাগুলির আশঙ্কা নিয়ে কোন বার্তা আবহাওয়া দফতরের

ঘূর্ণিঝড় সিতরাং-এর বেগ বাড়ল দ্বিগুণেরও বেশি! কলকাতা-জেলাগুলির আশঙ্কা নিয়ে কোন বার্তা আবহাওয়া দফতরের

মধ্যে মাত্র কয়েকঘন্টা। তারপরেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিতরাং। এর অভিমুখ রয়েছে উত্তর-উত্তর-পূর্ব দিকে। আগে আবহাওয়া দফতর পূর্বাভাস পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে যাওয়ার কথা বললেও, বর্তমানে তা আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

 বেগ বেড়েছে দ্বিগুণের বেশি

বেগ বেড়েছে দ্বিগুণের বেশি

এদিন সকাল সাড়ে পাঁচটায় নেওয়া উপগ্রহ চিত্র অনুযায়ী আবহাওয়া দফতর জানিয়েছিল, সেই সময় সিতরাং-এর বেগ ছিল ঘন্টায় ১৫ কিমি। কিন্তু সাড়ে এগারোটায় সময়ে তা বেগ বাড়িয়ে ঘন্টায় ৩১ কিমি হয়েছে। পরবর্তী ছয় ঘন্টায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে।

সাগরদ্বীপ থেকে ৩০০ কিমি দূরে

সাগরদ্বীপ থেকে ৩০০ কিমি দূরে

সকাল সাড়ে পাঁচটার সময় যা সাগরদ্বীপ থেকে ৪৩০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ছিল, তা সাড়ে এগারোটার সময় ছিল ৩০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। আর বাংলাদেশের বরিশাল থেকে এর অবস্থান ছিল ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ২৫ অক্টোবর ভোরের দিকে তা বরিশালের কাছে তিনকোনা এহং সন্দীপের মধ্যবর্তী জায়গা অতিক্রম করবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 কলকাতায় ও জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় ও জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলায়।

ঝড়ের পূর্বাভাস

ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। যা প্রথমের দিকে ঘন্টায় ৬০ কিমির আশপাশে থাকলেও তা বেড়ে রাতের দিকে ঘন্টায় ৮০ কিমি পর্যন্ত হতে পারে।
ঝড় থেকে কলকাতা রক্ষা পাবে না। তবে কলকাতার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
মঙ্গলবার ভোরের দিকে এই ঝড়ের বেগ বেড়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন্টায় ৯০ কিমি পর্যন্ত হতে পারে। এছাড়াও পূর্ব মেদিনীপের ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার। এই ঝড়ের বেগ বাড়তে পারে কলকাতার সঙ্গে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরেও। ঘন্টায় তা সর্বোচ্চ ৫০ কিমি পর্যন্ত হতে পারে। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ঝড়ে ক্ষতির আশঙ্কা থাকলেও, কলকাতায় সেরকম আশঙ্কা কিছু নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+