Weather Update: রবিবার থেকে ফের আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

নিম্নচাপ (Low pressure) শুক্রবার সন্ধেয় দিঘার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ (West Bengal) অতিক্রম করে গিয়েছে। যা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপরে দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযা

নিম্নচাপ (Low pressure) শুক্রবার সন্ধেয় দিঘার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ (West Bengal) অতিক্রম করে গিয়েছে। যা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপরে দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় তা উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপরে থাকবে এবং তা আরও দুর্বল হয়ে পড়বে। জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। দুই নিম্নচাপের জেরে অগাস্টে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও, এখনও সেখানে ঘাটতি রয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ৩৪ শতাংশ এবং কলকাতায় তা ৪৩ শতাংশের মতো। মৌসুমী অক্ষরেখার পশ্চিমং দিকের অংশ হিমালয়ের পাদদেশে থাকলেও পূর্ব দিকের অংশ ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপের অংশের ওপরে দিয়ে দিঘা হয়ে দক্ষিণ-পূর্বে উত্তর বঙ্গোপসাদর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সারাদিনই কলকাতায় মেঘলা আকাশের সম্ভাবনা

সারাদিনই কলকাতায় মেঘলা আকাশের সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতেপারে ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ।

 দক্ষিণবঙ্গে শনিবারও বৃষ্টি

দক্ষিণবঙ্গে শনিবারও বৃষ্টি

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে দমকা হাওয়ার দাপট থাকবে না। এছাড়াও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি কমে আসবে। দক্ষিণবহ্গের জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন না হলেও, রবিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২১ অগাস্ট রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন না হলেও রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২২ অগাস্ট সোমবার সকালের মধ্যেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৪)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২৩.১)
বর্ধমান (২৪)
কোচবিহার (২৫.১)
দার্জিলিং (১৬.৬)
দিঘা (২৪.২)
কলকাতা (২৬.৬)
দমদম (২৬.৫)
কৃষ্ণনগর (২৮)
মালদহ (২৫.৬)
মেদিনীপুর (২৪.৬)
শিলিগুড়ি (২৭.৮)
শ্রীনিকেতন (২২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+