Weather News: ভ্যালেন্টাইন্স ডে-র আগে তাপমাত্রায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
শুক্রবার তাপমাত্রা কিছুটা কমেছিল। তারপর শনিবার সকালে ফের তাপমাত্রা বৃদ্ধি। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলতে থাকবে।
শুক্রবারের থেকে শনিবার ন্যূনতম তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ২৪ ঘন্টা পরে তাপমাত্রা বেশ কিছুটা নামতে চলেছে।
আপাতত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলতে থাকবে। তবে তারপরেএ এবারের মতো শীত বিদায়, মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দার্জিলিং, এবং কালিম্পংএ-র কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশা থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পরের তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেগিনীপুর জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া থাকবে গত কয়েকদিনের মতোই, আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৯
বহরমপুর ১৪.৪
বাঁকুড়া ১৫.২
বর্ধমান ১৬
কোচবিহার ১৩.৬
দার্জিলিং ৪.৫
কালিম্পং ১০.৫
দিঘা ২১.৬
কলকাতা ১৯.২
দমদম ১৮.১
কৃষ্ণনগর ১৬
মালদহ ১৬.৮
মেদিনীপুর ২১.১
শিলিগুড়ি ১৬.৭
শ্রীনিকেতন ১৩
সুন্দরবন ২০

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৬)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (৩১.৮)
বর্ধমান (৩১)
কোচবিহার (২৫.৮)
দার্জিলিং (৮.৬)
কালিম্পং (১৪.৫)
দিঘা (২৯.৬)
কলকাতা (২৯.২)
দমদম (৩০)
কৃষ্ণনগর (২৯.৮)
মালদহ (২৬.৮)
মেদিনীপুর (৩২)
শিলিগুড়ি (২৬.৬)
শ্রীনিকেতন (২৮.৪)
সুন্দরবন (২৮.৫)












Click it and Unblock the Notifications