সাইক্লোনের আশঙ্কার মধ্যে সাগরে তৈরি ঘূর্ণাবর্ত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

সাইক্লোনের আশঙ্কার মধ্যে সাগরে তৈরি ঘূর্ণাবর্ত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বিদেশি বেসরকারি আবহাওয়া সংস্থা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম জানিয়েছিল ১৭ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। সেই আশঙ্কার মধ্যেই উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এক গতিপথ সম্পর্কে আবহাওয়া দফতর নির্দিষ্ট করে বলতে না পারলেও, ২-৩ দিনের মধ্যে তা পশ্চিম মুখী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে এদিনও উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে, আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি পাঁচ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন পাঁচেকে উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে ১৪ অক্টোবর শুক্রবারের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

 কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্মনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

আন্দামান সাগরের ওপরে ঘূর্ণাবর্ত

আন্দামান সাগরের ওপরে ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী ২-৩ জিনের মধ্যে পশ্চিমদিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২২.৪
বহরমপুর ২৪.৮
বাঁকুড়া ২৩.২
বর্ধমান ২২
কোচবিহার ২৪.১
দার্জিলিং ১৪.২
দিঘা ২৬.১
কলকাতা ২৫.৫
দমদম ২৪.১
কৃষ্ণনগর ২৫.৮
মালদহ ২৩.৮
মেদিনীপুর ২৬.১
শিলিগুড়ি ২৫.৫
শ্রীনিকেতন ২২.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৬)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৪)
বর্ধমান (৩২.৪)
কোচবিহার (৩২.৬)
দার্জিলিং (২১)
দিঘা (৩৩.৯)
কলকাতা (৩৪.৩)
দমদম (৩৫.৫)
কৃষ্ণনগর (৩২.২)
মালদহ (৩৩.৩)
মেদিনীপুর (৩৩.৪)
শিলিগুড়ি (৩৩.৭)
শ্রীনিকেতন (৩৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+