ফের কি ভাসবে উত্তরবঙ্গ? আবহাওয়া দফতরের ৪ দিনের কমলা সতর্কতায় অশনি সংকেত
ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির (Enhance rainfall) কবলে উত্তরবঙ্গ (North Bengal)। আবহাওয়া (Weather) দফতরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে মৌসুমী (monsoon) অক্ষরেখা স্বাভাবিকের থেকে উত্তরে অবস্থান করায় এবং বঙ্গোপসাগর থেকে প্
ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির (Enhance rainfall) কবলে উত্তরবঙ্গ (North Bengal)। আবহাওয়া (Weather) দফতরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে মৌসুমী (monsoon) অক্ষরেখা স্বাভাবিকের থেকে উত্তরে অবস্থান করায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের অনুপ্রবেশ হওয়ায় ২ অগাস্টের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২ অগাস্টের মধ্যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪ দিনের জন্য কমলা সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ৪ দিনের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

৩০ জুলাই
৩০ জুলাই, শনিবার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।এই সময়েই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর জিনাজপুর জেলায়।

৩১ জুলাই
৩১ জুলাই, রবিবার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু-একটি জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন দার্জিলিং, কালিম্পং, উত্ত দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

১ অগাস্ট
১ অগাস্ট, সোমবার, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু-একটি জায়গায়। যে কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই দিন ভারী বৃষ্টি হতে পারেউত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দু-একটি জায়গায়।

২ অগাস্ট
২ অগাস্ট মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার কোনও কোনও জায়গায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায়।

সম্ভাব্য প্রভাব
- আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং-এর মতো জেলাগুলির পাহাড়ি এলাকায় পাহাড়ে ধস নামার মতো ঘটনা ঘটতে পারে।
- নদীগুলির জল বাড়তে পারে।
- দৃশ্যমানতা কমে যেতে পারে।
- মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে।
- পুরসভাগুলির নিচু এলাকা প্লাবিত হতে পারে।

পরিত্রাণের উপায়
- মাঠে থাকা যেসব ফসল তোলার সময় প্রায় হয়ে এসেছে, ক্ষতির থেকে বাঁচতে সেগুলিতে তুলে ফেলতে হবে।
- মাঠে থাকা অতিরিক্ত জল বের করে দেওয়ার বন্দোবস্ত করতে হবে।
- এই সময় মাঠে সার কিংবা কীটনাশক দেওয়া যাবে না।
- বজ্রপাতের সময় সাধারণ মানুষকে পাকা ছাদের তলায় আশ্রয় নিতে হবে।












Click it and Unblock the Notifications