ভারী বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বাংলা জুড়েই তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে ১০ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারির মধ

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বাংলা জুড়েই তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে ১০ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারির মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি (rain) হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৯ জানুয়ারি রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে তার পরে সমতল এলাকায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ৪৮ ঘন্টায় কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এদিন সমতল এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল কোচবিহারে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের মতোই এর পরেই দিন তিনেক তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ৪৮ ঘন্টায় কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭)
বালুরঘাট (২৪.৬)
বাঁকুড়া (২৬.১ )
ব্যারাকপুর (২৫.৪)
বহরমপুর (২৩ )
বর্ধমান (২৫)
ক্যানিং ( ২৫.২)
কোচবিহার (২৭.৭)
দার্জিলিং (১২.৪)
দিঘা (২৭.৩)
কলকাতা ( ২৬.৩)
মালদহ (১৩.৬)
পানাগড় (২৬.৭)
পুরুলিয়া (২৭.৩)
শিলিগুড়ি (২৬.৯)
শ্রীনিকেতন ( ২৫.২)

ভারী বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত

ভারী বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত

আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৮-১২ জানুয়ারি মধ্য ভারতের এবং ১০-১৩ জানুয়ারি পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর-গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং ওড়িশায়। বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+