Weather News: দোলের আগেই বদল হবে আবহাওয়া, হবে কি বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

ঝড়-বৃষ্টির মাসে ঢুকে পড়েছে বঙ্গবাসী। উত্তর দুটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৩৭ ছুঁই-ছুঁই।

পশ্চিম দিক থেকে গরম ও শুকনো বাতাস রাজ্যে ঢুকছে। যার জেরে বাড়ছে তাপমাত্রা। রাজ্যের পশ্চিম দিকে অর্থাৎ আসানসোল, বাঁকুড়ায় তাপমাত্রা ইতিমধ্যেই ৩৬ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ৩৪ ছুঁই-ছুঁই। তবে তা ৭ মার্চের মধ্যে ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৬ মার্চ, সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ মার্চ, মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি ছয় জেলার আবহাওয়াও শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে। আগামী দিন পাঁচেক হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৬ মার্চ, সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ মার্চ মঙ্গলবার সকালের মধ্যেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী বুধবার থেকে শুক্রবারে মধ্যে ঝাড়খণ্ড ও ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এর জেরে এই দুই রাজ্যের সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলা কারতে পারে। সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৮.২
বহরমপুর ১৭
বাঁকুড়া ১৯.৯
বর্ধমান ২১
কোচবিহার ১৬.৮
দার্জিলিং ৯.৫
কালিম্পং ১১.৮
দিঘা ১৯.৬
কলকাতা ২১.৩
দমদম ২২.৪
কৃষ্ণনগর ১৭.২
মালদহ ২১.৪
মেদিনীপুর ২০.৬
শিলিগুড়ি ১৯.৩
শ্রীনিকেতন ১৭
সুন্দরবন ২৩

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.৪)
বহরমপুর (৩৪.২)
বাঁকুড়া (৩৬.৩)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩১.৩)
দার্জিলিং (১৭.৫)
কালিম্পং (২৩)
দিঘা (৩৬.৪)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৪.৩)
কৃষ্ণনগর ৩৪
মালদহ (৩৩.৩)
মেদিনীপুর (৩৪.৩)
শিলিগুড়ি (৩২.৩)
শ্রীনিকেতন (৩৪.৮)
সুন্দরবন (৩৩)

ছবি সৌ:PTI

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+