দুয়ারে নিম্নচাপ, ১২ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

দুয়ারে নিম্নচাপ, ১২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সারাটা দিনই অস্বস্তিকর আবহাওয়া। মেঘলা আকাশের সঙ্গে তাপমাত্রা অধিক। তবে আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন এই আবহাওয়া থেকে রেহাই পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী। উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ভারী বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অগাস্ট শনিবার সকালের মধ্যে উল্লিখিত তিন জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুদিনে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে তারপরে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
এর মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অগাস্ট শনিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে বলা হয়েছে, কলকাতার আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৮ (২৫.২)
বহরমপুর ২৮.৪ (২৬.২)
বাঁকুড়া ২৬.৭ (২৫.৯)
বর্ধমান ২৫.২ (২৫)
কোচবিহার ২৭.৬ (২৭.১)
দার্জিলিং ১৭.৮ (১৭.৪)
দিঘা ২৭.৯ (২৭)
কলকাতা ২৯.৪ (২৮.৩)
দমদম ২৯.৪ (২৮.৫)
কৃষ্ণনগর ২৭.৮
মালদহ ২৮.৬ (২৮.৪)
মেদিনীপুর ২৮.১ (২৭.৬)
শিলিগুড়ি ২৮.৭ (২৯)
শ্রীনিকেতন ২৭.২ (২৬.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.৮)
বহরমপুর (৩৬.২)
বাঁকুড়া (৩৫.১)
বর্ধমান (৩৩.৮)
কোচবিহার (৩৮.২)
দার্জিলিং (২৩.৬)
দিঘা (৩৫.৮)
কলকাতা (৩৫.৭)
দমদম (৩৫.৯)
কৃষ্ণনগর (৩৫)
মালদহ (৩৬.৬)
মেদিনীপুর (৩৫)
শিলিগুড়ি (৩৭.৯)
শ্রীনিকেতন (৩৪.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+