Weather Update: ৪ শহরে তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়াল! বাংলার ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

রাজ্যের ছয় জেলায় তাপপ্রবাহের (heat wave) পরিস্থিতি। যা নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া (weather) দফতর। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি (Rain) হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ঝড় এবং বৃষ্টিরও পূর্বাভাস দেও

রাজ্যের ছয় জেলায় তাপপ্রবাহের (heat wave) পরিস্থিতি। যা নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া (weather) দফতর। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি (Rain) হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ঝড় এবং বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ এপ্রিল রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ এপ্রিল সোমবার সকালের মধ্যে উল্লিখিত জেলাগুলিতে একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। এছাড়াও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ এপ্রিল রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ এপ্রিল সোমবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বিকেল কিংবা সন্ধের দিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭.৯ এবং ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

জেলায় জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

গত ২৪ ঘন্টায় মালদহ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ ছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে মালদহ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৪১.৯
বালুরঘাট ৩৫.৮
বাঁকুড়া ৪২.৯
ব্যারাকপুর ৩৭.৮
বহরমপুর ৩৮.৬
বর্ধমান ৪০
ক্যানিং ৩৬
কোচবিহার ৩২.৪
দার্জিলিং ২২
দিঘা ৩৪.৫
কলকাতা ৩৬.৩
মালদহ ৩৮.৪
পানাগড় ৪১.৫
পুরুলিয়া ৪১.৭
শিলিগুড়ি ৩৩.৭
শ্রীনিকেতন ৩৯.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+