Weather Update: ঘামে ভিজে যাচ্ছে শরীর, আর কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি

পচা ভাদ্রের গরম। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শরীরে জ্বালা ধরছে। ঘামে ভিজে যাচ্ছে শরীর। বৈশাখ জৈষ্ঠ্যের প্রবল গরমকেও হার মানাচ্ছে এমন অবস্থা হয়েছে আবহাওয়ার। মেঘে গুম মেরে আছে আকাশ। এই ঘর্মাক্ত শরীর নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ছে।

তবে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে আগামী কয়েকঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তাতে সেখানকার বাসিন্দারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন এই অস্বাভাবিক গরম থেকে। কলকাতার আকাশে মেঘ ঘনাতে শুরু করেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে ঝেঁপে নামবে বৃষ্টি এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Rain in Westbengal

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর আগে ফের নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তুঙ্গে এখন পুজোর কেনাকাটা। অফিস ফেরত পথে দোকানে বাজারে শপিং করছেন সকলেই। তারমধ্যে এই তীব্র গরম। ঘামে ভিজে যাচ্ছে শরীর। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন গরমের চোটে। এতোটাই বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি যে গরমে হাঁসফাঁস করছে।

এদিকে আগামী কয়েকঘণ্টার মধ্যে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়।

বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই রাস্তাঘাটে কেউ আটকে পড়লে নিরাপদ আশ্রয়ে থাকার সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে বর্ষা ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে গোটা দেশ থেকেই। তবে বঙ্গে এখনও চলবে বর্ষণ। পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে বঙ্গে।

ফের রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ রাজ্যের ৬ জেলা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও হবে ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+