একদিনেই বদলে গেল পরিস্থিতি, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার সম্ভাব্য সময় পরিবর্তন
একদিনেই বদলে গেল পরিস্থিতি, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার সম্ভাব্য সময় পরিবর্তন
আবহাওয়া দফতর (weather office) জানিয়ে ২২ মে নাগাদ উত্তর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (low pressure) তৈরি হতে চলেছে। যা ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)-এ পরিণত হবে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে তা ২৬ মে সকাল নাগাদ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে।

একদিনেই বদলে গেল সময়
এটা উল্লেখ করা প্রয়োজন নিম্নচাপই হোক কিংবা ঘূর্ণিঝড় প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল ২৬ মে বিকেলে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। কিন্তু একদিনের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে দেওয়া বার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, তা উপকূলে আঘাত হানতে পারে ২৬ মে সকালে।

বৃষ্টিপাত
এই নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় পরিস্থিতির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। ২৫ মে থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জেলাগুলিতে ছড়িয়ে পড়বে।

ঝড়ের সতর্কবার্তা
২৩ মে নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে হওয়া ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৬৫ কিমি বেগে। কিন্তু তা ২৪ ঘন্টার মধ্যেই বেড়ে যাওয়ার সম্ভাবনা। হতে পারে ঘন্টায় ৭০ কিমি বেগে। ২৪ মে নাগাদ এই বেগ হতে পারে ঘন্টায় ৮৫ কিমি। যা হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। ২৫ মে যার বেগ আরও বাড়বে।
অন্যদিকে উত্তর বঙ্গোপসাগর এবং ওড়িশ-পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে ২৫ মে বিকেল নাগাদ তার বেগ থাকতে পারে ঘন্টায় ৬০ কিমি। তবে ২৬ তারিখ সকালের আগে আরও বাড়বে।

সমুদ্রের পরিস্থিতি
আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পরিস্থিতি উত্তাল হতে শুরু করবে ২৩ মে থেকে। ২৪ থেকে ২৬-মে-র মধ্যে মধ্য বঙ্গোপসাগরের বড় অংশে ঢেউ-এর উচ্চতাও বেশি হবে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগর-ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে ২৫-২৭ মের মধ্যে।

মৎস্থজীবীদের প্রতি সতর্কবার্তা
আলিপুর আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ২৩ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। পাশাপাশি যাঁরা গভীর মুদ্রে রয়েছেন, তাঁরাও যেন ২৩ মে সকালের মধ্যে ফের আসেন। আবহাওয়া দফতরের তরফ থেকে প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications